News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারের বেগুসরাইয়ে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু, অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন সকলে
Image

বিহারের বেগুসরাইয়ে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু, অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন সকলে

বেগুসরাই, ২ জানুয়ারি (হি.স.): বিহারের বেগুসরাই জেলায় আগুন পুড়ে প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন সদস্য। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে স্বামী, স্ত্রী ও দম্পতির দুই সন্তানের। বেগুসরাই জেলার বছওয়াড়া থানার অন্তর্গত আরওয়া পঞ্চায়েতে ঘটেছে ঘটনাটি। সোমবার মধ্যরাতে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়, কিছু বুঝে ওঠার আগেই ঘুমের মধ্যেই আগুনে পুড়ে মারা যান একই পরিবারের ৪ জন সদস্য।

আরওয়া পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। শর্টসার্কিটের কারণে বাড়িতে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই গোটা বাড়ি আগুনের গ্রাসে চলে যায়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও, প্রাণে বাঁচানো যায়নি একই পরিবারের ৪ জন সদস্যকে। পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top