News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের পারদ-পতন তিলোত্তমায়, দক্ষিণবঙ্গে আবারও ফিরল শীতের আমেজ
Image

ফের পারদ-পতন তিলোত্তমায়, দক্ষিণবঙ্গে আবারও ফিরল শীতের আমেজ

কলকাতা, ২ জানুয়ারি (হি.স.): ফের তাপমাত্রার পারদ-পতন হয়েছে মহানগরী তিলোত্তমায়, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এর আগে সোমবার বছরের প্রথম দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। যদিও, মঙ্গলবার পারদ নামল বেশ কিছুটা।

তাপমাত্রার পারদ-পতন হতেই ফের শীতের আমেজ ফিরেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে। মঙ্গলবার সকালে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে হালকা শীত অনুভূত হয়েছে, যা বিগত বেশ কিছু দিন ধরে নিখোঁজ ছিল। গ্রাম বাংলার জেলাগুলিতে অবশ্য শীত বেশ ভালোই মালুম হয়েছে। জাঁকিয়ে শীত আবার কবে পড়বে, তা এখনও স্পষ্ট নয়। তবে সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। পাঁচ জেলায় আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি হতে পারে। এই জেলাগুলি হল-পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top