News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের মতো পশ্চিমবঙ্গেও নিষিদ্ধ হোক মদ বিক্রি, বিধানসভায় দাবি বিরোধীদের
Image

বিহারের মতো পশ্চিমবঙ্গেও নিষিদ্ধ হোক মদ বিক্রি, বিধানসভায় দাবি বিরোধীদের

westbengalকলকাতা, ২৮ জুন (হি.স.) : বিহারের মত রাজ্যেও মদ বিক্রিতে নিষেধাজ্ঞার দাবি জানাল ফরওয়ার্ড ব্লক| পড়শি রাজ্য যদি মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে অপরাধ কমাতে পারে, তাহলে বাংলা পারবে না কেন ? মঙ্গলবার বিধানসভায় এই প্রশ্ন তুলল বামেরা| বাম পরিষদীয় দলের তরফে ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রামজ প্রশ্ন করেন, আমি বিশ্বাস করি মুখ্যমন্ত্রী মদ পান করেন না| তাহলে নীতীশ কুমার যা পেরেছেন, বাংলা কেন পারবে না?
মঙ্গলবার বিধানসভায় অধিবেশনের শুরুতে তরুণ বিধায়কের প্রশ্নে ক্ষণিকের জন্য চমকে যান উপস্থিত বিধায়করা| পরে কংগ্রেসের তরফে এই প্রস্তাবকে সমর্থন করা হয়| এদিন অধিবেশনের শুরুতে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী| পরে কংগ্রেসের তরফে এই প্রস্তাবকে সমর্থন করা হয়| রাজ্যে বিহার মডেল অনুসরণ করা উচিত বলেও জানান তিনি| বামফ্রন্টের তরফে বলা হয়, মদ বিক্রি বন্ধ হওয়ার পর বিহারে ৫৩ শতাংশ অপরাধ কমেছে|
প্রসঙ্গত, বিহারে বিধানসভা নির্বাচনের আগে নীতীশ কুমার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় ফিরলে রাজ্যে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হবে| নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সে প্রতিশ্রুতি পূরণ করেছিলেন তিনি| বিহারের শাসকদলের দাবি, এর ফলে রাজ্যে অপরাধের সংখ্যা কমানো গেছে| গত এপ্রিলের মধ্যেই গ্রামীণ এলাকার সব মদের দোকান বন্ধ করে দেয় বিহার সরকার| ২০১৮ সালের মধ্যে গোটা রাজ্যেই দেশি, বিদেশি মদ বিক্রি বন্ধ করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত বিহার সরকারের|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top