News Flash

  • Home
  • Uncategorized
  • সিট্যুভুক্ত অটোচালকের গুন্ডামিতে শহরে রক্তাক্ত বহিঃরাজ্যের যুবক
Image

সিট্যুভুক্ত অটোচালকের গুন্ডামিতে শহরে রক্তাক্ত বহিঃরাজ্যের যুবক

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ মঙ্গলবার দুপুর নাগাদ আগরতলা শহরের জ্যাকশন গেইট এলাকায় গুয়াহাটির এক যুবককে মারধর করে এক অটো চালক৷ অভিজিৎ সাহা নামে ঐ যুবক ২টা ৩৫ মিনিটের বিমানে আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার কথা ছিল৷ আগরতলা বিমানবন্দরে যাওয়ার জন্য অভিজিৎ সাহা অটো ধরতে জ্যাকশন গেইটে আসেন৷ একটি অটোকে বিমানবন্দরে যাওয়ার জন্য বলেন৷ অটো চালক একশ কুড়ি টাকা ভাড়া দাবী করেন৷ যাত্রী অভিজিৎ সাহা ভাড়া কিছুটা কমানোর জন্য বললে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে৷ এনিয়ে বাক বিতন্ডা শুরু হয়৷ অপর একটি অটো করে যাওয়ার চেষ্টা করেন অভিজিৎ সাহা৷ তাতেও নিস্তার মিলেনি৷ উন্মত্ত অটো চালক তাকে মারধর শুরু করে৷ ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় লোকজন প্রচন্ড ক্ষুব্ধ হন৷ তারা বহিঃরাজ্যের ঐ যুবককে নিয়ে আগরতলা পূর্ব থানায় যান৷ অটো রিক্সার নম্বর উল্লেখ করে পূর্ব থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগ দায়ের করার পর ঐ যুবক আগরতলা থেকে বিমানবন্দরে চলে যায়৷ এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ একাংশ অটো চালকের দৌরাত্ম্যে যাত্রী সাধারণ চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হচ্ছেন৷ মর্জিমাফিক ভাড়া আদায়ের ঘটনা অব্যাহত রয়েছে৷ বিশেষ করে বহিঃরাজ্যের লোকজন পেলে পকেট কাটার কৌশল নিয়ে থাকে এসব অতি মুনাফালোভী অটো চালকরা৷ এর ফলে অন্যান্য অটো চালকরাও অহেতুক বদনামের ভাগিদার হতে বাধ্য হচ্ছেন৷ এই ঘটনার খবর পেয়ে সিট্যু নেতারাও পূর্ব থানায় ছুটে যান৷ তারা অবশ্য এযাত্রায় অটো চালকের অন্যায় আচরণের সপক্ষ্যে সওয়াল করেননি৷ উপরন্তু বহিঃরাজ্যের ঐ যুবককে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন৷ অবশ্য তাদের কোন সাহায্য নেননি ঐ যুবক৷ শুধু ন্যায় বিচার দাবী করেছেন৷ সিট্যু নেতৃত্ব অবশ্য বলেছেন, অটো চালক সত্যিকার অর্থেই যদি অপরাধ করে থাকে তদন্ত ক্রমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক৷ উল্লেখ্য, অটো রিক্সায় তিনজনের অধিক যাত্রী পরিবহণ করা আইনত নিষিদ্ধ করা সত্বেও আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাজধানী আগরতলা শহর এলাকাতেও অতিরিক্ত যাত্রী পরিবহণ অব্যাহত রয়েছে৷ শহরতলী ও গ্রামাঞ্চলে অতিরিক্ত যাত্রী পরিবহণের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ সবকিছু জেনেশোনেও পুলিশ কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না৷ এর ফলে এসব বেআইনী কাজকর্ম দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top