নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ আগামী ৩০ জুন রাজ্যে আসছেন তৃণমূল নেতা তথা সাংসদ মুকুল রায়৷ তাঁর সঙ্গে আসবেন আরো দুই সাংসদ প্রসূন ব্যানার্জি এবং মুমতাজ সংমিতা৷ মঙ্গলবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান সদ্য তৃণমূলে যোগ দেওয়া যুব নেতা সুশান্ত চৌধুরী৷ তিনি জানান ৩০ জুন আগরতলায় জ্যাকশন গেইটে তৃণমূল কংগ্রেসের নতুন ভবনের উদ্বোধন করবেন সাংসদ মুকুল রায়৷ ঐদিন গেদুমিয়া মসজিদে ইফতার পার্টিতে যোগ দেবেন৷ ঐদিনই হবে রাজপথে তৃণমূলের জনসভা৷
এদিন, সাংবাদিক সম্মেলনে শ্রীচৌধুরী আরও জানান আগামী ৯ আগষ্ট রাজ্য সফরে আসবেন তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জি৷ মমতার ত্রিপুরা সফরের পূর্বে এই তিন সাংসদের রাজ্য সফর এবং জনসভা করা মানে একপ্রকায় ওয়ার্ম আপ করা দলকে৷ প্রসঙ্গত, জ্যাকশন গেইটে যে ভবনটি তৃণমূল ভবন হিসেবে উদ্বোধন করার কথা রয়েছে৷ সেই ভবনটি এতোদিন ইন্দিরা ভবন হিসেবে পরিচিত ছিল৷ কংগ্রেস ছেড়ে সুদীপ বর্মন সহ ছয় বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পর এই ভবনকে তৃণমূল ভবন করার উদ্যোগ নেওয়া হয়েছে৷
মুকুল রায়সহ তিন সাংসদ রাজ্যে আসছেন ৩০শে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















