News Flash

  • Home
  • Uncategorized
  • মুকুল রায়সহ তিন সাংসদ রাজ্যে আসছেন ৩০শে
Image

মুকুল রায়সহ তিন সাংসদ রাজ্যে আসছেন ৩০শে

TMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ আগামী ৩০ জুন রাজ্যে আসছেন তৃণমূল নেতা তথা সাংসদ মুকুল রায়৷ তাঁর সঙ্গে আসবেন আরো দুই সাংসদ প্রসূন ব্যানার্জি এবং মুমতাজ সংমিতা৷ মঙ্গলবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান সদ্য তৃণমূলে যোগ দেওয়া যুব নেতা সুশান্ত চৌধুরী৷ তিনি জানান ৩০ জুন আগরতলায় জ্যাকশন গেইটে তৃণমূল কংগ্রেসের নতুন ভবনের উদ্বোধন করবেন সাংসদ মুকুল রায়৷ ঐদিন গেদুমিয়া মসজিদে ইফতার পার্টিতে যোগ দেবেন৷ ঐদিনই হবে রাজপথে তৃণমূলের জনসভা৷
এদিন, সাংবাদিক সম্মেলনে শ্রীচৌধুরী আরও জানান আগামী ৯ আগষ্ট রাজ্য সফরে আসবেন তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জি৷ মমতার ত্রিপুরা সফরের পূর্বে এই তিন সাংসদের রাজ্য সফর এবং জনসভা করা মানে একপ্রকায় ওয়ার্ম আপ করা দলকে৷ প্রসঙ্গত, জ্যাকশন গেইটে যে ভবনটি তৃণমূল ভবন হিসেবে উদ্বোধন করার কথা রয়েছে৷ সেই ভবনটি এতোদিন ইন্দিরা ভবন হিসেবে পরিচিত ছিল৷ কংগ্রেস ছেড়ে সুদীপ বর্মন সহ ছয় বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পর এই ভবনকে তৃণমূল ভবন করার উদ্যোগ নেওয়া হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top