News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইনের শাসন প্রতিষ্ঠা ও নেশামুক্ত ত্রিপুরার দাবিতে আগরতলায় ডিওয়াইএফআই-টিওয়াইএফ-এর মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন
Image

আইনের শাসন প্রতিষ্ঠা ও নেশামুক্ত ত্রিপুরার দাবিতে আগরতলায় ডিওয়াইএফআই-টিওয়াইএফ-এর মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, নেশামুক্ত ত্রিপুরা গঠন এবং বিভিন্ন জনস্বার্থমূলক দাবি আদায়ের দাবিতে শুক্রবার আগরতলায় বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল বামপন্থী যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই) এবং ত্রিপুরা যুব ফেডারেশন (টিওয়াইএফ)।

এদিন ছাত্র-যুব ভবন থেকে সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে ত্রিপুরা পুলিশ সদর দপ্তরে পৌঁছায়। সেখানে সংগঠনের প্রতিনিধিদল ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি)-এর উদ্দেশে একটি স্মারকলিপি পেশ করে।

ডিওয়াইএফআই-এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সাংবাদিকদের বলেন, গত আট বছরে রাজ্যে আইনের শাসনের অবনতি ঘটেছে বলে তাঁদের অভিযোগ। তাঁর দাবি, মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে এবং রাজ্যে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মাদক কারবার নিয়ন্ত্রণে প্রশাসন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

পলাশ ভৌমিকের দাবি, রাজ্যে চুরি, ছিনতাই-সহ বিভিন্ন অপরাধের ঘটনা বেড়েছে। পাশাপাশি নারী, যুবতী ও স্কুলছাত্রীদের বিরুদ্ধে অপরাধের ঘটনাও উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। তাই সাধারণ মানুষের পাশাপাশি পুলিশের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও সংগঠনের পক্ষ থেকে ডিজিপির কাছে দাবি জানানো হয়েছে।

ডিওয়াইএফআই ও টিওয়াইএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মাদক কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিই এই ডেপুটেশনের মূল উদ্দেশ্য।

Releated Posts

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026

দা দিয়ে কুপিয়ে জনজাতি গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ, অধরা অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্টেম্বর: প্রায় এক মাস আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি…

ByByReshmi Debnath Sep 3, 2026

দুর্গাপূজার আগে যানজট নিয়ন্ত্রণে পুরনো মোটরস্ট্যান্ড পরিদর্শনে মেয়র

আগরতলা, ৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণে এবার সরাসরি ময়দানে নামলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক…

ByByReshmi Debnath Sep 3, 2026

রাবারের গোডাউনে চুরি, সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট উধাও

আগরতলা, ৩ সেপ্টেম্বর: রাবারের গোডাউনের তালা কেটে প্রায় সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জম্পুইজলার…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top