News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্গাপূজার আগে যানজট নিয়ন্ত্রণে পুরনো মোটরস্ট্যান্ড পরিদর্শনে মেয়র
Image

দুর্গাপূজার আগে যানজট নিয়ন্ত্রণে পুরনো মোটরস্ট্যান্ড পরিদর্শনে মেয়র

আগরতলা, ৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণে এবার সরাসরি ময়দানে নামলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের যানজটপ্রবণ এলাকা পুরনো মোটরস্ট্যান্ড বৃহস্পতিবার পরিদর্শন করেন তিনি।

মেয়রের সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ, কর্পোরেটর রত্না দত্ত-সহ পুর নিগমের সংশ্লিষ্ট আধিকারিকরা। পরিদর্শনের সময় ট্রাফিক দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরেই পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় যানজট নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। বিশেষ করে সকাল থেকে রাত পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশে অটোরিকশার উপস্থিতি, যাত্রী ওঠানামা এবং রাস্তার উপরেই যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।

দুর্গাপূজার সময় শহরে যানবাহনের চাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই পরিস্থিতি বিবেচনা করে বৃহস্পতিবার পরিদর্শনের সময় যানজট নিয়ন্ত্রণে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন মেয়র। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক রাখা এবং পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।

আগামী দিনে পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় যানজট নিয়ন্ত্রণে পুর নিগম ও ট্রাফিক দপ্তরের সমন্বয়ে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

Releated Posts

ডুকলীতে সরকারি কর্মচারীদের উদ্যোগে রক্তদান শিবির, রক্তদানে এগিয়ে এলেন প্রায় ৭০ জন

আগরতলা, ৬ সেপ্টেম্বর: মানবিকতার বার্তা নিয়ে সরকারি কর্মচারী এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্যোগে সূর্যমণিনগর বিধানসভার ডুকলীর ৫১…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাউৎখলায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী

বিশালগড়, ৬ সেপ্টেম্বর: বিশালগড় থানা এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শুক্রবার রাতে রাউৎখলা এলাকায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধ ও রেল পরিষেবা ব্যাহত, ধর্মনগর স্টেশনে আটকে বহু যাত্রী, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিয়েও চরম দুর্ভোগ

ধর্মনগর, ৫ সেপ্টেম্বর: একদিকে বিভিন্ন জায়গায় অবরোধের জেরে সড়ক যোগাযোগ বিপর্যস্ত, অন্যদিকে রেললাইনে ধসের কারণে ব্যাহত রেল পরিষেবা।…

ByByNews Desk Sep 5, 2026

এডিসি ভিলেজ নির্বাচন ও চা শ্রমিক ইউনিয়নের সম্মেলন সফল করার আহ্বানে ধর্মনগরে বামেদের বাইক র‍্যালি

ধর্মনগর, ৫ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের জয়ী করার আহ্বান এবং আগামী ১০ ও…

ByByNews Desk Sep 5, 2026

সাতচাঁদে মিছিল করে ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়ন জমা সিপিআইএমের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByNews Desk Sep 5, 2026

Leave a Reply

Scroll to Top