News Flash

  • Home
  • Uncategorized
  • মুঙ্গিয়াকামীতে ম্যালেরিয়া ও ডায়রিয়ার প্রাদুর্ভাব, গণহারে আক্রান্ত হচ্ছে শিশুরা
Image

মুঙ্গিয়াকামীতে ম্যালেরিয়া ও ডায়রিয়ার প্রাদুর্ভাব, গণহারে আক্রান্ত হচ্ছে শিশুরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ জুন৷৷ গ্রাম পাহাড়ে বসবাসকারী গিরিবাসীদের মধ্যে ম্যালেরিয়া ও ডায়রিয়া পিছু ছাড়ছে

ম্যালেরিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের নিয়ে এক মা৷ ছবি নিজস্ব৷
ম্যালেরিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের নিয়ে এক মা৷ ছবি নিজস্ব৷

না৷ প্রতিনিয়ত ওই সকল পাহাড়ি জনপদ গুলিতে মারণব্যাধি রোগের প্রকোপ লক্ষ্য করা হলেও স্বাস্থ্য দপ্তরের নেই কোন হেলদোল৷ ম্যালেরিয়া ও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের পানবাড়ি এলাকার রাধামোহন পাড়াতে৷
তেলিয়ামুড়া শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে পানবাড়ির রাধা মোহন পাড়া৷ বর্তমানে ওই পাড়ায় ২০ পরিবারের অধিক উপজাতি দেববর্মা সম্প্রদায়ের গিরিবাসীদের বসবাস৷ প্রত্যেকটি পরিবারই জুম চাষ ও বনের লতাপাতা কুড়িয়ে বাজারে বিক্রি করেই সংসারের যাবতীয় ভরণপোষণ৷ এমন আর্থিকভাবে অন্যান্য এলাকাগুলির মতো এত স্বয়ং সম্পূর্ণ নয়৷ ফলে জরুরিকালীন পরিস্থিতিতে দুর্ভোগের অন্ত থাকে না৷ বর্তমানে ওই রাধামোহন পাড়াতে ডায়রিয়া ও জ্বরের প্রকোপ দেখা দিয়েছে৷ অর্থের অভাব থাকায় হাসপাতালে এসে চিকিৎসা করার মতো সামর্থ্য নেই তাদের৷ ফলে বিনা চিকিৎসায় বাড়িতে দীর্ঘ দিন যাবৎ রোগে আক্রান্ত হতে পার রয়েছে৷ এদিকে ওই এলাকায় প্রায় গোটা বিষয়ের উপরে ছোট বড় গিরিবাসীরা ডায়েরিয়া ও জ্বরে ভুগছে৷ ওই এলাকার রতন দেববর্মা রিয়াং দেববর্মা, রেশমি দেববর্মা সহ আরো অনেকে বিনা চিকিৎসায় বাড়িতে রয়েছে৷
এদিকে, এলাকাবাসীদের মধ্যে থেকে অভিযোগ বিগত এক বছর পূর্বে নামকাওয়াস্তে ডাক্তারবাবুরা এসেছিলেন৷ কিন্তু এরপরে কোন চিকিৎসা কর্মীরা একটি বারের জন্য হলেও পা রাখার প্রয়োজন মনে করেননি৷ একদিকে আর্থিকভাবে দুর্বল অন্যদিকে চিকিৎসা করার মতো টাকার অভাব৷ এলাকাটি কয়েকদিনের মধ্যে যদি কোন স্বাস্থ্য শিবির না করা হয় তবে ঘটে যেতে পারে বিপত্তি৷ এখন দেখার বিষয় কবে নাগাদ মহকুমা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য শিবির হয়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top