News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহর ডাকঘরে কাজকর্ম শিকেয়, চরম হয়রানির শিকার আমানতকারীরা
Image

কৈলাসহর ডাকঘরে কাজকর্ম শিকেয়, চরম হয়রানির শিকার আমানতকারীরা

india postনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ অনেকদিন ধরেই কৈলাসহরের মুখ্য ডাকঘরের কাজকর্ম নিয়ে নানা প্রশ্ণ উঠেছিল৷ বিশেষ করে অফিসে এক কর্মীর বিরুদ্ধে সবার অভিযোগ৷ গুণধর এই কর্মীর নাম প্রেম রঞ্জন দেবনাথ৷ উনার বাড়ি ধর্মনগরে৷ প্রতিদিন উনি ধর্মনগর থেকে প্রায় পঁয়ত্রিশ কিমি এসে অফিস করেন৷ অভিযোগ প্রেম রঞ্জন অযথা গ্রাহকদের  হয়রানি করেন এবং পোস্টাল এজেন্টদের সাথে প্রতিদিন হয়রানি এবং খারাপ ব্যবহার করেন৷ এছাড়া প্রতিদিন প্রেমরঞ্জন সময়মত অফিসে আসেন না৷ প্রতিদিন  প্রেমবাবু প্রায় ঘন্টা দেড়েক পরে অফিসে আসেন৷ পোস্টালের বিভিন্ন স্কীমে গ্রাহকরা নিজের অর্জিত টাকা রাখার পর মেয়াদ পূর্ণ হবার পর গ্রাহকরা টাকা নিতে আনলে গ্রাহকদের নানা তালবাহান করছেন৷ তাছাড়া প্রতিদিন প্রেমবাবু গ্রাহকদের এবং এজেন্টদের  নেট  নেই বলে ঘুরিয়ে দেন৷ অথচ অফিসে নেটের মাধ্যমে  অন্যান্য কাজ চলছে৷ তাছাড়া দপ্তরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রেমবাবু প্রতিদিন পঁয়ত্রিশ কিমি থেকে এসে অফিস করছেন কিন্তু স্টেশন লিভ ছাড়াই৷ এসব নিয়ে পোস্টাল এজেন্টরা  সবাই মিলে অফিসের ভিতরে ধর্নায় বসেছেন৷ প্রেমবাবুর এসব ব্যাপারে অফিস ইনচার্জ আদিত্য রায় চৌধুরীকে জিজ্ঞেস  করলে উনিও স্বীকার করেন৷ তবে প্রেমবাবুকে জিজ্ঞেস করলে উনি কোন উত্তর দেননি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top