News Flash

Image

খাস কলকাতায় কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু

কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.) : খাস কলকাতায় এক কনস্টেবলের রহস্যমৃত্যু হরেছে। সোমবার রাতে খাদ্যভবনের বাইরে তাঁর বুকে গুলি লাগে। মৃতের নাম তপন পাল। কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের ওই কনস্টেবল আত্মঘাতী হয়েছেন নাকি অসাবধানতায় নিজের সার্ভিস রিভলবারের গুলি তাঁর বুকে লাগে, তা এখনও স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই উৎসবের রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তপনবাবুর বাড়ি নদিয়ার হরিণঘাটায়। তবে কাজের সূত্রে নিউ মার্কেট এলাকায় খাদ্য ভবনের ভিতরে পুলিশ বারাকে থাকতেন। সোমবার রাতে তপনবাবুর ডিউটি ছিল কলকাতা হাই কোর্টে।

পুলিশ সূত্রে খবর, রাত আটটা নাগাদ ডিউটিতে যাওয়ার জন‌্য বারাক থেকে যখন তপন গাড়িতে উঠছিলেন, সেই সময় তাঁর সার্ভিস রিভলবার থেকে বুকে গুলি লাগে। মানসিক অবসাদ থেকেই তপন নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

সূত্রের খবর কিছুদিন ধরেই তিনি স্নায়ুর সমস্যায় ভুগছিলেন। যদিও দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। পুরো বিষয়টি নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চলছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top