News Flash

  • Home
  • দিনের খবর
  • অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৭৯ ডলারের কাছাকাছি, পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল
Image

অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৭৯ ডলারের কাছাকাছি, পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.) : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে উত্থান–পতন অব্যাহত । মঙ্গলবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৭৯ এবং ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭৪ ডলারের কাছাকাছি। সরকারি খাতের তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দামেও এদিন কোনও পরিবর্তন করেনি।

ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে, মঙ্গলবার দিল্লিতে পেট্রোল প্রতি লিটার ৯৬.৭২ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৯.৬২ টাকায় বিক্রি হচ্ছে। মুম্বইতে এক লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৬.৩১ টাকায় এবং ডিজেল প্রতি লিটার ৯৪.২৭ টাকায়। চেন্নাইতে এক লিটার পেট্রোলের দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের ৯৪.২৪ টাকা। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা আর ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। ভ্যাট এবং মালবাহী চার্জের উপর নির্ভর করে দেশে পেট্রোল এবং ডিজেলের দাম রাজ্যে আলাদা। কেন্দ্রীয় সরকারও মোটর জ্বালানির উপর আবগারি শুল্ক নিয়ে থাকে। প্রসঙ্গত, গত বছর ২১ মে থেকে সারা ভারতে জ্বালানির দাম স্থিতিশীল রয়েছে।

Releated Posts

এসআইআর-এ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের রেশন ও লক্ষ্মীর ভাণ্ডার-সদৃশ ‘অন্নপূর্ণা’ প্রকল্পের সুবিধা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য…

ByByNews Desk Jul 1, 2026

যক্ষ্মামুক্ত ভারত অভিযান ও ডেঙ্গু প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস): যক্ষ্মামুক্ত ভারত (টিবি মুক্ত ভারত) অভিযান এবং ১০০ দিনের বিশেষ কর্মসূচি নিয়ে বুধবার দিল্লি…

ByByNews Desk Jul 1, 2026

বিহারের সব সরকারি হাসপাতালে বসবে সিসিটিভি, জাতীয় ও রাজ্য সড়কে মোতায়েন হবে ১০০ অ্যাম্বুল্যান্স: স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার

পাটনা, ১ জুলাই (আইএএনএস): সরকারি হাসপাতালের পরিষেবা আরও উন্নত করতে একাধিক পদক্ষেপের ঘোষণা করলেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার।…

ByByNews Desk Jul 1, 2026

সাহারানপুর থেকে ‘স্কুল চলো অভিযান-২০২৬’-এর দ্বিতীয় পর্যায়ের সূচনা যোগীর, স্কুলছুটের হার কমার দাবি

লখনউ, ১ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার সাহারানপুর থেকে রাজ্যব্যাপী ‘স্কুল চলো অভিযান-২০২৬’-এর দ্বিতীয় পর্যায়ের সূচনা…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top