News Flash

  • Home
  • দিনের খবর
  • মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সত্যিকারের সান্তা ক্লজ : ফিরহাদ হাকিম
Image

মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সত্যিকারের সান্তা ক্লজ : ফিরহাদ হাকিম

কলকাতা, ২৫ ডিসেম্বর (হি. স.) : রাত পোহালেই বড়দিন। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের সত্যিকারের সান্তা ক্লজ বললেন মেয়র ফিরহাদ হাকিম। ক্রিস্টমাস কার্নিভালের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীকে সান্তা ক্লজ বলে দাবি করেন তিনি। উল্টোডাঙার মুচিবাজারে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ৩ নম্বর বরোর চেয়ারম্যান অনিন্দ্যকিশোর রাউতের উদ্যোগে ক্রিস্টমাস কার্নিভাল শুরু হয়। যা আগামী ২ জানুয়ারি পর্যন্ত চলবে।

রবিবার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‌আগে সান্তা ক্লজের উপহারের আশায় রাত জেগে বসে থাকতাম। ঘুম থেকে উঠেই দেখতাম মাথার কাছে সাজিয়ে রাখা নানা উপহার। শিশুমন বিশ্বাস করত, সান্তা এসেই সেসব দিয়ে গিয়েছে। বড় হয়ে বুঝতে পারলাম, মা–বাবাই সান্তার ভূমিকা পালন করেন। এখন আমি উপলব্ধি করছি, সান্তা ক্লজ সত্যিই আসে। শুধু ক্রিস্টমাসের সময় আসে না, সারা বছর আসে। যে ছোট মেয়েগুলিকে বলা হয় যে, আর পড়াশোনা করার টাকা নেই, বিয়ে দিয়ে দেব। তখন সেই সান্তা ক্লজ এসে তাকে কন্যাশ্রীর টাকা দিয়ে বলে তোমাকে এখনও পড়তে হবে, জীবনে এগিয়ে নিয়ে যেতে হবে। মেয়ের বিয়ে কী করে দেব? এই চিন্তায় পড়লেই সান্তা ক্লজ এসে বলে রূপশ্রীর কার্ডটা নাও। মেয়ের বিয়ে সসম্মানে দাও। একজন বাংলার সেই সান্তা ক্লজ আছেন, যিনি সবকিছু আমাদের দিয়েছেন। সেই সান্তা ক্লজের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় সত্যিকারের সান্তাক্লজের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।’‌
তিনি আরও বলেন, আজ স্বাস্থ্যসাথীর কথাও বলেছেন ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ‘‌সরকারি থেকে বেসরকারি সমস্ত হাসপাতালে অসুস্থ মানুষদের চিকিৎসায় সান্তা ক্লজ স্বাস্থ্যসাথী কার্ডও দেন। বাংলায় সান্তা ক্লজের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যাতে দীর্ঘায়ু হন, সুস্থ সবল, কর্মক্ষম থাকেন, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।’ এখন‌ বড়দিন উপলক্ষ্যে সেজে উঠেছে শহর। পার্কস্ট্রিট থেকে বো–ব্যারাক আলো ঝলমল করছে। ছুটির আমেজে এই ক্ষণে অনেকেই বেড়াতে বেরিয়ে পড়েন। বড়দিনে নিরাপত্তার চাদরে মুড়ছে কলকাতা। শহরে নজরদারিতে থাকবেন ৩ হাজারের বেশি পুলিশ।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top