News Flash

  • Home
  • Uncategorized
  • নির্মাণ কাজে ঘোটালা, পাঁচ বছর ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু মিলেনি জল
Image

নির্মাণ কাজে ঘোটালা, পাঁচ বছর ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু মিলেনি জল

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ জুন৷৷ রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাঙ্ক৷ এই পানীয় জলের ট্যাঙ্কটি নির্মাণ করার পর পাঁচ টি বছর কেটে গেছে৷ কিন্তু এই ট্যাঙ্কটি থেকে এক ফোঁটা জলও পড়ল না৷ কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থের অপচয় চলছে অহরহ৷ স্থানীয় ব্লক প্রশাসনের জলের সমস্যাটি উপজাতি গিরিবাসীদের পানীয় জলের সমস্যাটি একই তিমিরে রয়ে গেল৷ খবরে জানা গেছে, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীনে আঠারমুড়া এডিসি ভিলেজের পানীয় জলের নগ্ণ চিত্র পাওয়া গেছে৷ এই ভিলেজের উপজাতি গিরিবাসীরা দীর্ঘদিন ধরে স্থানীয় ব্লক প্রশাসনের কাছে পানীয় জলের উৎস নির্মাণ করে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিল৷ এলাকাবাসীদের দাবি মতো মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসন থেকে জাতীয় সড়কের পাশে একটি রেইন ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্ক তৈরি করে দিয়েছিল গত ২০১০ সালে৷ উল্লেখ্য থাকে এই ট্যাঙ্কটি নির্মাণ কাজে ব্যয় দেখানো হয়েছিল ১ লাখ ৭৯ হাজার ৩০০ টাকা৷ অভিযোগ নির্মাণ কাজটি নিম্নমানের হওয়ার কারণে শুরু থেকেই অকেজো হয়ে যায় ট্যাঙ্কটি৷ যার ফলে ১৮ মুড়া এডিসি ভিলেজের উপজাতিদের পানীয় জলের সমস্যাটি মিটল না৷ বরং একই তিমিরে রয়ে গেল পানীয় জলের সমস্যা৷ রেইন ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্ক হল বৃষ্টির জলকে ধরে রাখার একটা উপায়৷ এই জল দিয়ে উপজাতিরা তাদের জলের চাহিদা মেটাতে পারে৷ কিন্তু আক্ষেপের বিষয় হল এই ট্যাঙ্কটি নির্মাণের পাঁচটি বছর কেটে গেছে৷ কিন্তু এই ট্যাঙ্কটি থেকে একদিনও জল পেল না উপজাতি গিরিবাসীরা৷ এমনিতে তীব্র গরমে সাধারণ মানুষের অবস্থা কাহিল৷ উপরন্তু জলের সমস্যা৷ বাধ্য হয়ে স্থানীয় উপজাতিরা ছড়ার পরিশোধিত জল দিয়েই তাদের জলের তেষ্টা নিবারণ করতে হচ্ছে৷ এলাকার উপজাতিরা অধুনা উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত৷ এই রেইন ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্কটি জঙ্গলের আগাছায় ঢাকা পড়ে গেছে৷ মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসন কর্তা নিজেও জানেন এই ট্যাঙ্কটির বৃত্তান্ত৷ এখন দেখার ব্যাপার প্রশাসন অকেজো ট্যাঙ্কটি সাড়াই করার কি উদ্যোগ নেন৷

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top