News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদের আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা জাতীয় কংগ্রেসের
Image

উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদের আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা জাতীয় কংগ্রেসের


হাফলং (অসম), ১৯ ডিসেম্বর (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদীয় নির্বাচনের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস আজ মঙ্গলবার সৰ্বমোট ২৮ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আগামী ৮ জানুয়ারি উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচন। আাগামী ২১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২৮টি আসনের জন্য কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার দুপুরে হাফলং রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলন করে ডিমা হাসাও জেলা কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত তথা অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অপূর্ব কুমার ভট্টাচার্য উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২৮টি আসনের প্রার্থী তালিকা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন।

কংগ্রেসের প্রার্থিত্বের তালিকায় রয়েছেন যথাক্রমে হাফলং আসনে মায়ানন কেম্প্রাই, জাটিঙ্গায় রাইভিয়া সিয়াংসাই, মাহুরে পিলপিলিকা লাংথাসা, জিনামে লালসাংকাম হারাংতে, হাংরুমে ইমহুয়িং দিয়ামে, লাইসং-এ হাইজেরাং নৃয়ামে, দাওটুহাজায় সমরজিৎ হাফলংবার, পূর্ব মাইবাং-এ তাপস থাওসেন, পশ্চিম মাইবাং-এ ধীরাজ লাংথাসা, কালাচান্দে অরিপম বডো, ওয়াজাওয়ে কল্পনা হোজাই বাটারি, হাজাডিসায় রূপীনাথ সেংইয়ং, লাংটিং-এ রাজমোহন আরদাও, হাতিখালিতে দীবেশ লাংথাসা, দিয়ুংমুখে জয়কান্ত কেম্প্রাই, গরমপানিতে রাহুল তেরন, খারতং-এ লালজোসুয়া বেইতে, দিহাঙ্গীতে কমে কেম্প্রাই, গুঞ্জুং-এ জয়থানন লংমাইলাই, হাডিংমায় দিপালী হাপিলা, দিহামলাইয়ে ইবুইং কুয়ামে, হারাঙ্গাজাওয়ে পপিল হোজাই, হামরিতে ডংতার থাওসেন, লোয়ার খারতং-এ লালতালনসাং খুবুং, দলং-এ সনম লামা এবং দিগের-এ লিয়েনগাজাও সিংসন, শেমখরে পীতূষ লাংথাসা।

সাংবাদিক সম্মেলনে অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, আগামীকাল বুধবার পরিষদের ২৮টি আসনের কংগ্রেস প্রার্থীরা একযোগে মননোয়নপত্র দাখিল করবেন।

Releated Posts

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top