নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার বাইখোরা থানাধীন জগন্নাথ পাড়ায় ধবস চাপায় আহত শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় জি বি হাসপাতালে মৃত্যু হয়েছে৷ মৃত শ্রমিকের নাম অভিজিৎ পাল(৪২)৷ তার বাড়ি শান্তিরবাজারের লাউগাঙ এলাকায়৷ জানা গেছে, ঠিকেদার দিলীপ দসের অধীনে কয়েকজন শ্রমিক বাইখোড়ার জগন্নাথ পাড়ায় পুলক মজুমদারের বাড়িতে নির্মাণ কাজ করতে গিয়েছিল৷ শুক্রবার বিকেল নাগাদ মাটি কাটার সময় ধবস পড়ে৷ ধবস চাপায় শ্রমিক অভিজিৎ পাল গুরুতরভাবে আহত হয়েছিলেন৷ তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার রাতেই জি বি হাসপাতালে মৃত্যু হয় ধবস চাপায় আহত শ্রমিক অভিজিৎ পালের৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তার নিজ বাড়ি শান্তিরবাজারের লাউগাঙ এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷
উল্লেখ্য, বিভিন্ন স্থানে ঠিকেদারের অধীনে শ্রমিকরা কাজ করতে গেলেও তাদের নিরাপত্তার কোন গ্যারান্টি থাকে না৷ তাদের জন্য ইন্স্যুরেন্সও করে না ঐ সব ঠিকেদাররা৷ এর ফলে দূর্ঘটনায় প্রাণহানি কিংবা পঙ্গু হয়ে গেলে সংশ্লিষ্ট পরিবারের লোকজনদের আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার তেমন কোন সম্ভাবনা থাকে না৷ শান্তিরবাজারের বাইখোড়া থানার জগন্নাথ পাড়ায় কাজ করতে গিয়ে ধবস চাপায় মৃত শ্রমিকের পরিবারেরও ক্ষতিপূরণ পাওয়ার তেমন কোন সম্ভাবনা নেই৷ ফলে, মৃতের পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে৷ পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যাক্তির মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়লেও প্রশাসনের তরফে আপদকালীন সাহায্য ছাড়া তেমন কোন সাহায্যের আশ্বাস দেওয়া হয়নি৷
বাইখোরায় ধস চাপায় জখম শ্রমিকের মৃত্যু হাসপাতালে
Releated Posts
প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















