News Flash

  • Home
  • Uncategorized
  • বাইখোরায় ধস চাপায় জখম শ্রমিকের মৃত্যু হাসপাতালে
Image

বাইখোরায় ধস চাপায় জখম শ্রমিকের মৃত্যু হাসপাতালে

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার বাইখোরা থানাধীন জগন্নাথ পাড়ায় ধবস চাপায় আহত শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় জি বি হাসপাতালে মৃত্যু হয়েছে৷ মৃত শ্রমিকের নাম অভিজিৎ পাল(৪২)৷ তার বাড়ি শান্তিরবাজারের লাউগাঙ এলাকায়৷ জানা গেছে, ঠিকেদার দিলীপ দসের অধীনে কয়েকজন শ্রমিক বাইখোড়ার জগন্নাথ পাড়ায় পুলক মজুমদারের বাড়িতে নির্মাণ কাজ করতে গিয়েছিল৷ শুক্রবার বিকেল নাগাদ মাটি কাটার সময় ধবস পড়ে৷ ধবস চাপায় শ্রমিক অভিজিৎ পাল গুরুতরভাবে আহত হয়েছিলেন৷ তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার রাতেই জি বি হাসপাতালে মৃত্যু হয় ধবস চাপায় আহত শ্রমিক অভিজিৎ পালের৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তার নিজ বাড়ি শান্তিরবাজারের লাউগাঙ এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷
উল্লেখ্য, বিভিন্ন স্থানে ঠিকেদারের অধীনে শ্রমিকরা কাজ করতে গেলেও তাদের নিরাপত্তার কোন গ্যারান্টি থাকে না৷ তাদের জন্য ইন্স্যুরেন্সও করে না ঐ সব ঠিকেদাররা৷ এর ফলে দূর্ঘটনায় প্রাণহানি কিংবা পঙ্গু হয়ে গেলে সংশ্লিষ্ট পরিবারের লোকজনদের আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার তেমন কোন সম্ভাবনা থাকে না৷ শান্তিরবাজারের বাইখোড়া থানার জগন্নাথ পাড়ায় কাজ করতে গিয়ে ধবস চাপায় মৃত শ্রমিকের পরিবারেরও ক্ষতিপূরণ পাওয়ার তেমন কোন সম্ভাবনা নেই৷ ফলে, মৃতের পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে৷ পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যাক্তির মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়লেও প্রশাসনের তরফে আপদকালীন সাহায্য ছাড়া তেমন কোন সাহায্যের আশ্বাস দেওয়া হয়নি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top