News Flash

  • Home
  • Uncategorized
  • ঢাকায় খালে পরিত্যাক্ত অবস্থায় ৯৭টি পিস্তল ও বিস্তর গুলি উদ্ধার
Image

ঢাকায় খালে পরিত্যাক্ত অবস্থায় ৯৭টি পিস্তল ও বিস্তর গুলি উদ্ধার

PISTOLঢাকা, ১৮ জুন৷৷ বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা এলাকার একটি খাল থেকে ৯৭টি পিস্তল ও এক হাজারেরও বেশী গুলি উদ্ধার করা হয়েছে৷ সেখানে কয়েকশ ম্যাগজিন, গুলি তৈরীর শতাধিক ছাঁচ ও বেয়োনেট পাওয়া গিয়েছে৷ জানা গিয়েছে, এইসব পিস্তলের মধ্যে ৯৫টি বিদেশী এবং এগুলি ৭৬ বোরের৷ এছাড়া যেসব ম্যাগজিন পাওয়া গিয়েছে তার মধ্যে ২৬৩টি এসএমজির৷ আর গুলির মধ্যে ২২০টি ৭৬২ বোর পিস্তলের এবং ৮৪০টি ৯ এমএম পিস্তলের৷ জানা গিয়েছে, সবগুলি আগ্ণেয়াস্ত্রই সচল এবং ব্যবহারের উপযোগী৷
শনিবার বিকাল তিনটা নাগাদ, বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ী বেরিবাঁধ সংলগ্ণ ঐ খালে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযান শুরু হয়৷ রাত নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে সমস্ত আগ্ণেয়াস্ত্র উদ্ধার করে বাংলাদেশ পুলিশ৷ জানা গিয়েছে, আটটি কালো ব্যাগে ১৪০টি বাক্সে এসব আগ্ণেয়াস্ত্র রাখা ছিল৷ অস্ত্র উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে ঘিরে রাখা হয়৷ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের পদস্থ আধিকারীকরা৷ ইতিপূর্বে ১০৮টি চাইনিজ রাইফেল উদ্ধার করেছিল বাংলাদেশ পুলিশ৷ এদিনের আগ্ণেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় সারা দেশে নৃশংস আক্রমণের গন্ধ পাচ্ছেন পুলিশর উর্দ্ধতন কর্মকর্তারা৷ তবে, এই আগ্ণেয়াস্ত্রগুলি কারা এখানে মজুত করেছিল সেই বিষয়ে এখনই কিছু জানাতে পারেনি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে বাংলাদেশ পুলিশর তরফে জানানো হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top