News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তায় ধস, সংস্কারের উদ্যোগ নেই প্রশাসনের, হাসপাতাল-সুকল-বাজার থেকে বিচ্ছিন্ন গিরিবাসীরা
Image

রাস্তায় ধস, সংস্কারের উদ্যোগ নেই প্রশাসনের, হাসপাতাল-সুকল-বাজার থেকে বিচ্ছিন্ন গিরিবাসীরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ জুন৷৷ গ্রাম পাহাড়ে বসবাসকারী গিরিবাসীরা কতটুকু সুখে বসবাস করছেন, নাকি তারা

আঠারমুড়ায় বিলধন পাড়ার রাস্তায় ধস৷ বিপদের ঝঁুকিতে যাতায়াত৷ ছবি নিজস্ব৷
আঠারমুড়ায় বিলধন পাড়ার রাস্তায় ধস৷ বিপদের ঝঁুকিতে যাতায়াত৷ ছবি নিজস্ব৷

সরকারী ভাবে বিভিন্ন মৌলিক অধিকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তার খবরা খবর ক’জনই রাখেন৷ তবে প্রাকৃতিক বিপর্যয়ে প্রশাসন ঢাক ঢোল পিটিয়ে সচেতনা মূলক শিবির করে প্রশাসন কতটুকু মানুষের স্বার্থে সজাগ রয়েছে তা জনগনদের কাছে তোলে ধরছে৷ কিন্তু বাস্তব চিত্রটা কি এমনটা নয় বলে অভিযোগ করেন একাংশ শুভবুদ্ধি জনগন৷ তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের ১৮ মুড়া এডিসি ভিলেজের ত্রিপুরা বাস্তসহ বিলাধন পাড়ার৷ বসবাসকারী জনজাতিরা বিপদ সঙ্কুল পথ পার করে যাতায়ত করেছে দীর্ঘ কয়েক দিন যাবৎ৷ প্রশাসনের কাছে বার কয়েক সংস্কারের দাবী জানালেও কাছের কাজ আজও হয়নি৷
আসাম-আগরতলা জাতীয় সড়কের আঠারমুড়া পাহাড়ের ৪৩ মাইল এলাকা থেকে মেঠো ও ইটের সলিং পথের উপর নির্ভর করে যাতায়তরে এক মাত্র ব্যাবস্থা বিলাধন ও ত্রিপুরা বস্তিতে যাওয়ার৷ সুকল পড়ুয়া ছাত্র-ছত্রী থেকে ছোট বড় সকলেও ওই পথ ব্যবহার করে যার যার গন্তব্যস্থলে পৌঁছার একমাত্র পথ৷ হাট বাজারে দুই পাড়ার শতাধিক গিরিবাসী জনজাতিরা মুঙ্গিয়াকামী, তেলিয়ামুড়া সহ চাকমাঘাটে আসেন৷ এমন কি অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে আসাও এই পথের উপর নির্ভরশীল৷ বিগত কয়েক সপ্তাহ পূর্বে ভারী বর্ষনে ত্রিপুরাবস্তি ও বিলাধন পাড়াতে যাতায়তের একমাত্র পথে ধস পরে বেশ কয়েকটি জায়গাতে৷ ফলে যাতায়তের পথ বন্ধ হয়ে যায়৷ এমন অনেক জায়গা রয়েছে রাস্তা ভেঙ্গে ছড়া গর্ভে চলে গেছে৷ এদিকে দীর্ঘ দিন যাবৎ সুকল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা পঠন পাঠনের জন্যে বিদ্যালয়ে যেতে পারছে না৷ এদিকে ওই এলাকায় কয়েক জন অসুস্থ রোগীও রয়েছেন৷ তাদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে পারছেন বলে তারা জানান৷ এদিকে এলাকাবাসীরা অভিযোগ করে জানান মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসনের কাছে বারবার আবেদন নিবেদন জানিয়ে ও কাজের কাজ কিছুই হয়নি৷ বিশেষ করে বাঁচার জন্যে চাই খাবার আর সেই খাবারের যোগান কেবল মাত্র বাজার হাট ছাড়া আর কোথায় মিলবে৷ ওই এলাকার বসবাসকারী জনগনদের অভিযোগ যাতায়তের পথে ধস পড়াতে বাজার হাটে যেতে অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে৷
এদিকে একাংশ জনগনদের দাবী সরকারী উদ্যোগে বিলম্ব না করে যদি জরুরী কালীন তৎপরতায় বিপদ সঙ্কুল পথ সারায়ের উদ্যোগ গ্রহন করে তবে সুকল পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে ছোট বড় সবাই আনায়াশে যাতায়ত করতে পারবে৷ এখন দেখার বিষয় প্রশাসনের কর্তাবাবুরা ওই এলাকাবাসীদের দাবী পূরণে কি ধরনের ভূমিকা পালন করেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top