News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের জাতীয় সড়ক নিয়ে দিল্লীতে বৈঠক কাল, যাচ্ছেন রাজ্যের পূর্ত দপ্তরের কর্তারাও
Image

দেশের জাতীয় সড়ক নিয়ে দিল্লীতে বৈঠক কাল, যাচ্ছেন রাজ্যের পূর্ত দপ্তরের কর্তারাও

NH 6 PIC (1)নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ জাতীয় সড়কের বিভিন্ন বিষয় নিয়ে সোমবার এক বৈঠক অনুষ্ঠিত হবে নয়াদিল্লীতে৷ তাতে দেশের বিভিন্ন রাজ্যের পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকাররা জাতীয় সড়ক মন্ত্রকের সচিব সঞ্জয় মিত্রের সাথে বৈঠকে মিলিত হবেন৷ দেশের বিভিন্ন প্রান্তের জাতীয় সড়গুলির সার্বিক পরিস্থিতির নিরিখে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে আসামা আগরতলা জাতীয় সড়কের লোয়ারপোয়া অংশটি৷ স্বাভাবিক ভাবেই ঐ বৈঠকে রাজ্যের পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার বিষয়টি নিয়ে সরব হবেন৷ তবে, এর আগে আসাম সরকারের পূর্ত দপ্তরের প্রতিনিধিরা এই বিষয়ে কী বক্তব্য রাখেন সেদিকে নজর রাখবেন ত্রিপুরার পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার৷ জানা গিয়েছে, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার সোমেষ দাস এবং সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনীয়ার সুব্রত বনিক ঐ বৈঠকে যোগ দেবেন৷
আসাম আগরতলা জাতীয় সড়কের লোয়ারপোয়া অংশের সংস্কারের জন্য জরুরী ভিত্তিতে কেন্দ্রীয় সরকার ২৮ কোটি টাকা মঞ্জুর করেছে৷ আসামের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন সপ্তাহ খানেকের মধ্যে লোয়ারপোয়ায় রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হয়ে যাবে৷ ফলে, দিল্লীতে অনুষ্ঠিতব্য এই বৈঠকে আসাম সরকারের পূর্ত দপ্তরের আধিকারীকরা কী তথ্য দেন তার উপর ভিত্তি করেই ত্রিপুরার পূর্ত দপ্তরের আধিকারীরকার সরব হবেন৷
এদিকে, ফেণী ব্রিজ নির্মাণ নিয়েও বৈঠকে আলোচনা করবেন পূর্ত দপ্তরের আধিকারীকরা৷ ইতিমধ্যে ডিপিআর জমা দেওয়া হয়েছে৷ ফলে, ডিপিআর অনুমোদনের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মহাসড়ক মন্ত্রকের সচিবের সাথে আলোচনা হবে বলে সূত্র অনুসারে জানা গিয়েছে৷ এরই পাশাপাশি রাজ্যে বিভিন্ন জাতীয় সড়ক এবং সড়ক নির্মাণ প্রকল্পে ৭০৯ কোটি টাকার ডিপিআর ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে৷ ফলে, এর অনুমোদনের বিষয়েও ঐ বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে৷
তবে, সর্বাধিক গুরুত্ব দেওয়া আসাম আগরলা জাতীয় সড়কের লোয়ারপোয়া অংশের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে৷ সূত্রের খবর, এই বৈঠকে কেন্দ্রের সরাসরি হস্তক্ষেপের দাবী জানানো হবে লোয়ারপোয়ার বিষয়ে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top