News Flash

  • Home
  • প্রধান খবর
  • চা-সিঙ্গারা মধ্যেই সীমাবদ্ধ’, বিরোধী জোটকে কটাক্ষ জেডিইউ সাংসদের
Image

চা-সিঙ্গারা মধ্যেই সীমাবদ্ধ’, বিরোধী জোটকে কটাক্ষ জেডিইউ সাংসদের


পাটনা, ৭ ডিসেম্বর (হি. স.) : চা ও সিঙ্গারার মধ্যে সীমাবদ্ধ বিরোধীদের ‘আইএনডিআই’ জোট ! এনডিএ নয়, এমনই সমালোচনা শোনা গেল নীতীশ কুমারের জনতা দল ইউনাইডের পক্ষ থেকে । জোট চা ও সিঙ্গারার মধ্যে সীমাবদ্ধ আছে বলে কটাক্ষ করলেন জেডিইউ সাংসদ সুনীল কুমার পিন্টু। সেই সঙ্গে নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন তিনি। ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’, তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রমাণিত করেছে বলেও দাবি করেছেন জেডিইউ সাংসদ।

গত ৩ ডিসেম্বর তেলেঙ্গানার পাশাপাশি মধ্য প্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের ফল ঘোষিত হয়। সেখানে তিন রাজ্যে ব্যাপক সাফল্য পায় বিজেপি। এরপরেই প্রধানমন্ত্রীর প্রশংসায় মেতে ওঠেন জেডিইউ সাংসদ সুনীল কুমার পিন্টু। নীতীশের দলের সাংসদের মুখে মোদীর প্রশংসা শুনে বিহার জুড়ে পড়ে যায় শোরগোল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে পিন্টু বলেছিলেন যে হিন্দিভাষী রাজ্যের লোকেরা মোদীকে বিশ্বাস করেছেন। সেই সঙ্গে জনগণ কী চাইছেন, তা বুঝতে ও বিবেচনা করতে হবে বলেও পরামর্শ দেন। জেডিইউ-র বিধায়ক হলেও, তার মন যে বিজেপি সাথে, তারও দিয়েছিলেন ইঙ্গিত।

বিজেপি ও মোদীর প্রশংসা করার পাশাপাশি বিরোধীদের ‘আইএনডিআই’ জোটকেও নিশানা করতে ছাড়েননি জেডিইউ সাংসদ। তিনি বলেন, বিরোধী জোটের বৈঠকে লোকসভা লড়াইয়ে পরিকল্পনা এবং আসন রফা নিয়ে কোনও আলোচনা হয়না। বৈঠক চা ও সিঙ্গারার মধ্যেই সীমাবদ্ধ বলে দাবি করেন।

দলীয় সাংসদের এই হেন আচরণে অস্বস্তি তৈরি হয়েছে নীতীশের দল জেডিইউ-তে। পিন্টুর মন্তব্যের নিন্দা করে দলের তরফে দেওয়া হয়েছে একটি বিবৃতিও। মন্তব্য সাংসদের নিজস্ব মত বলে দাবি করা হয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী দ্বারা প্রভাবিত হয়ে থাকলে, এখনই সাংসদ পদ ছাড়ার জন্য পিন্টুকে দেওয়া হয়েছে পরামর্শ।

Releated Posts

স্বনির্ভর ভারতের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান, সেবার চেতনায় কাজ করার বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে সকলকে দৃঢ় সংকল্প ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

৪৮ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানাল ‘ককরোচ জনতা পার্টি’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top