News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিগৃহীত হয়ে অভিমানী প্রেমিক আত্মঘাতী, বিচারের দাবি
Image

নিগৃহীত হয়ে অভিমানী প্রেমিক আত্মঘাতী, বিচারের দাবি

আগরতলা, ৭ ডিসেম্বর: প্রেমিকার ভাইয়ের হাতে মার খেয়ে বিষ পানে আত্মহত্যা করেছে সতের বছর বয়সের এক নাবালক। এমনটাই অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। পরর্বতী সময়ে থানায় মামলা দায়ের করে সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন পুত্রহারা পিতা।

খোয়াইয়ের বাসিন্দা মৃতের পিতা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁর ছেলে সায়ন ভদ্রের সাথে জনৈক নাবালিকার ভালবাসার সম্পর্ক ছিল। কিন্তু কোনো এক বিষয়কে কেন্দ্র করে প্রেমিকার ভাইয়ের হাতে নিগৃহীত হয়েছিল সায়ন বলে অভিযোগ। 

এদিন তিনি আরও জানিয়েছেন, গতকাল ভোর রাতে সায়ন তাঁর বাবাকে পেট ব্যথা হচ্ছে বলে জানায়। সাথে সাথে তাঁর পরিবারের সদস্যরা তাকে খোয়াই হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তখন সে তাঁর পরিবারের সদস্যদের জানিয়েছেন সে বিষ পান করেছেন। সেখানকার হাাপাতালের কতর্ব্যরত চিকিৎসক তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না, আজ সকাল সাড়ে ছয়টা নাগাদ জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সায়ন। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদেী হাতে তুলে দেওয়া হয়েছে।

 ঘাতী নাবালক প্রেমিক জিবি হাসপাতালে করা হয় ময়নাতদন্ত ছেলের হারা বাবা সুষ্ঠু বিচারে দাবি জানিয়েছেন।

Releated Posts

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026

১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ১ আগস্ট থেকে (প্রথম পর্যায়ের) জনগণনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজনীতির রঙকে প্রাধান্য দেওয়া হচ্ছে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, জনজাতি সম্প্রদায়ের সার্বিক বিকাশ এবং…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top