News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসের বলি এক বাইক আরোহী গুরুতর অপরজন
Image

যান সন্ত্রাসের বলি এক বাইক আরোহী গুরুতর অপরজন

road acccident copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ সোনামুড়ার রবীন্দ্রনগরে পথ দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর এক যুবক গুরুতরভাবে আহত  হয়েছে৷ দুর্ঘটনায় মৃত যুবকের নাম জাহাঙ্গীর হুসেন৷ আহতের নাম রাজীব মিয়া৷ জানা যায়, তারা নতুনবাজার থেকে একটি বাইকে করে সোনামুড়ার দিকে আসছিল৷ বিকেল চারটে নাগাদ দ্রুতগামী বাইকটি রবীন্দ্রনগর ইট ভাট্টা সংলগ্ণ এলাকায় এসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷ বাইক চালক জাহাঙ্গীর হুসেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি স্থানীয় পুলিশ এবং সোনামুড়ার ফায়ারসার্ভিসকে জানান৷ খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে আসেন৷ আহতদের উদ্ধার করে প্রথমে সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কর্তব্যরত চিকিৎসকরা জাহাঙ্গীর হুসেনকে মৃত বলে ঘোষণা করেন৷ আহত রাজীব মিয়ার জিবি হাসপাতালে চিকিৎসা চলেছে৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top