News Flash

  • Home
  • খেলা
  • আলোচনা সাপেক্ষে টিসিএ-র উদ্ভূত সমস্যার সমাধান হতে পারে : সভাপতি
Image

আলোচনা সাপেক্ষে টিসিএ-র উদ্ভূত সমস্যার সমাধান হতে পারে : সভাপতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। এভাবে আর কতদিন। এর একটা বিহিত করা প্রয়োজন। এবারও বার্ষিক আয় ব্যয়-এর হিসেবে টিসিএ-র গভর্নিং বডির সদস্যরা মান্যতা দিলেন না। একদিকে কোষাধ্যক্ষ অনুপস্থিত, অপরদিকে আয়-ব্যয়ের হিসেব-নিকেশ নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনায় গভার্ণিং বডির অধিকাংশ সদস্যরাই অসন্তোষ প্রকাশ করেছেন। আখেরে বাজেট করা যায়নি। একইভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য “ভোট অন একাউন্টস” পাশ করিয়ে নিতে হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের গভর্নিং বডির বৈঠকের শেষে সভাপতি তপন লোধ মূলতঃ এভাবেই বৈঠকের সিদ্ধান্তক্রম ব্যক্ত করেছেন। মুখ্যত, যথাযথ উপায়ে টিসিএ পরিচালনার জন্য অনতিবিলম্বে গণতান্ত্রিক পদ্ধতিতে পূর্ণাঙ্গ কমিটির গঠন প্রয়োজন। এক্ষেত্রে, নির্বাচন প্রক্রিয়া মূলতঃ প্রযোজ্য। কার্যকরী কমিটির সদস্য সংখ্যা তথা পোর্ট ফোলিও বিসিসিআই -এর গাইডলাইন মেনেই হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। আয়- ব্যয়ের হিসাব সংক্রান্ত মতানৈক্য এবং অসামঞ্জস্যতার সামগ্রিক বিষয়ের সমাধানের রাস্তা কি হতে পারে বলে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সভাপতি তপন লোধ পুরোপুরি বিষয়টাকে আলোচনার টেবিলে নিয়ে আসা এবং আলোচনার মাধ্যমে প্রকৃত তথ্য সহ সামগ্রিক বিষয়ে স্বচ্ছতার সঙ্গে দিনের আলোতে আনা হলে তা সম্ভবপর হবে। সামগ্রিক বিষয় বিচার বিভাগীয় তদন্তে রয়েছে বলে এই বিষয়ে পুরোপুরি আদালতের নির্দেশের অপেক্ষা করতেই হবে বলে তিনি উল্লেখ করেছেন। এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউজে বিকেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সভাপতির সঙ্গে সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে সহ গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top