নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পের ছাঁটাই কর্মীরা আন্দোলনে নামছে৷ আন্দোলনের নিরিখে রবিবার এক সভা করে সংশ্লিষ্ট ছাঁটাই কর্মীরা একটি কমিটি গঠন করল৷
২০১৪ সালে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পে রাজ্য সরকার ১৫৬ জন কর্মী নিয়োগ করেছিল তারা আজ চাকুরি হারিয়ে সম্পূর্ণ বেকার৷ ইতিমধ্যে তারা পুনর্বহালের দাবিতে সংশ্লিষ্ট কর্মীরা এ দ্বার সে দ্বার কম করেনি৷ তাতে অবশ্য কোন কাজই হয়নি৷ শেষ পর্যন্ত এই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান তথা রামসার ছাঁটাই কর্মীরা এবার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে৷ সে প্রস্তুতি স্বরূপ রামসা কর্মীরা রবিবার আগরতলা প্রেসক্লাবে সভা করে একটি কমিটি গঠন করে৷ উল্লেখ্য, ইতিমধ্যে সংশ্লিষ্ট রামসার ২ ছাঁটাই কর্মী এব্যাপারে উচ্চ আদালতে মামলা করেছেন৷ আদালত কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে এব্যাপারে ব্যাখ্যা চেয়ে এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২৭ জুলাই ধার্য করেছে৷ এর মধ্যেই ছাঁটাইকৃত রাজ্যের রামসা কর্মীরা রবিবার তাদের পুনর্বহালের দাবিতে বড়সড় আন্দোলনের প্রস্তুতি স্বরূপ একটি কমিটি গঠন করল৷
রামসার ছাঁটাই কর্মীরা নামছেন আন্দোলনে
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















