News Flash

Image

দলত্যাগ ও গণতন্ত্র

সম্প্রতি রাজ্য রাজনীতিতে দল বদলের হিড়িক চলিতেছে৷ গণহারে কংগ্রেস ছাড়িয়া তৃণমূল কংগ্রেস ও বিজেপি দলে যোগ দিয়াছেন৷ শুধু কংগ্রেস নহে রাজ্যের ক্ষমতাসীন দল সিপিএম ছাড়িয়াও অন্যান্য দলে যোগ দিবার সংবাদ মিলিতেছে৷ এই ক্ষেত্রে লক্ষ্যণীয় যে সিপিএম দল ছাড়িয়াও অনেকে তৃণমূল কংগ্রেস বা বিজেপিতে নাম লেখাইতেছেন৷ এই দল বদলের ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করিয়া শক্তি বিন্যাস ঘটিবার সময় আসিয়াছে৷ এইসব দল ত্যাগের ঘটনায় সব চাইতে বেশী বিপন্ন কংগ্রেস৷ এখন এই দল কঙ্কালসার অবস্থায় আছে৷ এই অন্তসার শূন্যতায় প্রাচীন এই দল কর্তৃক জনমনে কোনও দাগ কাটা দূরের কথা অস্তিত্ব টিকাইয়া রাখা কঠিন হইয়া পড়িয়াছে৷ ত্রিপুরায় কংগ্রেসের সংগঠন এখন ধুলায় গড়াগড়ি খাইতেছে৷ কিন্তু ক্ষমতাসীন সিপিএম দলেও ভাঙ্গন দেখা দিয়াছে৷ বড় ধরনের ভাঙ্গন দেখা না দিলেও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাবে, সম্প্রতি সিপিএম দল ত্যাগের ঘটনা বাড়িয়া গিয়াছে৷ সিপিএম দলের সাংগঠনিক অবস্থা যে দিনে দিনেই নড়েবরে হইতেছে তাহাই যেন স্পষ্ট হইতেছে৷
Golden Tripuraপাওয়াইয়া দিবার রাজনীতির ইহাই পরিণতি৷ নীতি আদর্শের টানে সিপিএম দল আকড়াইয়া আছেন এমন লোকের সংখ্যা এখন নগন্য৷ সুযোগ সুবিধা পাওয়া ইত্যাদির পিছনেই মানুষ ছুটিতে থাকে৷ এই চাহিদা যখন পরিপূর্ণ করা অসম্ভব হইয়া পড়ে তখনই দলত্যাগের ঘটনা বাড়িতে থাকে৷ রাজ্যের সিপিএম দল হইতে সরিয়া দাঁড়াইয়াছে এমন লোকের সংখ্যা কম নহে৷ ইহা বাস্তব সত্যি যে, রাজ্যে মার্কসবাদী দল অনেকটাই ধাক্কা খাইয়াছে৷ এই ধাক্কা কাটাইয়া উঠা সহ কাজ নহে৷ ত্রিপুরায় রাজনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে সম্প্রতি দল বদলের ঘটনা বাড়িয়াছে৷ এই দল বদলের ঘটনায় সবচাইতে বেশী কংগ্রেস এবং ক্ষমতাসীন সিপিএম৷ কংগ্রেস কার্য্যত নিশ্চিহ্ণ হইয়া যাইতেছে৷ আর সিপিএম দল তো নিজেদের কৃতকর্মের মাশুলও গুনিতে বাধ্য হইতেছে৷ রাজ্যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস বা বিজেপির সংগঠন বিস্তারের অর্থ ইহাই কি বুঝাইতে চাহিতেছে না যে তাহারা কিছু জায়গা দখল করিয়াছে৷ রাতারাতি যাহারা ফুলিয়া উঠিয়াছেন তাহাদের পরিণতি কোন্ পথে তাহা তো এই মুহুর্তে বলা মুশকিল৷ তবে একথা ঠিক, অবাম ভোট ভাগাভাগির সুযোগে সিপিএম বা বামফ্রন্ট ষোল আনাই পাইবে সন্দেহ নাই৷ সুতরাং রাজ্যে বিজেপি যেভাবে ডালপালা বিস্তারে অগ্রণী হইয়াছে সেখানে তৃণমূলের ভবিষ্যত কতখানি সুরক্ষিত থাকিতে পারে সে সম্পর্কে নিশ্চিত নহে৷
এই ঘটনা ছাড়াও বিরাট প্রশ্ণ, রাজ্যের তৃণমূল ও বিজেপিতে তো সেই কংগ্রেস নেতাদের মুখই জনমনে ভাসিয়া উঠে৷ এই সব নেতাদের সম্পর্কে তো রাজ্যবাসীর তেমন উল্লেখযোগ্য জনপ্রিয়তা নাই৷ জনমনে উজ্জ্বল ভাবমূর্তি আছে এমন নেতারা তো আসলে ঘরবৈঠা হইয়াই আছেন৷ কারণ তাহদের সততা নিষ্ঠা ইত্যাদির প্রচারও তেমন নাই এবং তাহাদের বিষয়ে নতুন করিয়া ভাবিবার তাগিদ আসিয়াছে৷ রাজ্যের মানুষের বিচার বিশ্লেষণ যে অনেক বেশী যুক্তিগ্রাহ্য সেই প্রমাণতো আছে৷ ত্রিপুরায় ৬ জন বিধায়ক যদি তৃণমূলের জন্য ঝাপাইয়া পড়েন তাহা হইলে নিশ্চয়ই আলোড়ন উঠিবে৷ এই অবস্থায়, ত্রিপুরায় শক্তিশালী অবাম দলকে জনপ্রিয়তার শিখরে উঠিতে না পারিলে রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে অনেক বেশী কাঠ কয়লা পুড়াইতে হইয়াছে৷ একের পর এক দল বদল, ক্ষমতা দখলের রাজনীতিতে বিরাট আশার আলোতে নতুন করিয়া কত প্রশ্ণ নিয়া আসিয়াছে৷ আগামী দিনে ক্ষমতা দখলের প্রশ্ণে ত্রিপুরার রাজনৈতিক হিংসাকেও যেন আমন্ত্রণ জানাইতেছে৷ এই পরিস্থিতিতে ত্রিপুরার ভাগ্য বিড়ম্বনার সম্ভাবনাই উকি ঝঁুকি মারিতেছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top