অরল্যান্ডো, ১২ জুন (হি.স.) : ফের বন্দুকবাজের হানা মার্কিন মুলুকে। এবার অরল্যান্ডোর একটি নাইটক্লাবে। জানা যাচ্ছে, পালস নামক ওই নাইট ক্লাবটিতে কমপক্ষে ২০ জনকে পণবন্দি করা হয়েছে। আহত বহু। কমপক্ষে ৩০ জন গুলিতে জখম বলে শোনা যাচ্ছে।
স্থানীয় সময় রাত দুটো, থিকথিকে ভিড় ফ্লোরিডার অরল্যান্ডো শহরের নাইট ক্লাব ‘পালস’–এ। হঠাৎ হুলুস্থুলু পড়ে যায় ক্লাবের মধ্যে। ঢুকেই গুলি চালাতে শুরু করে বন্দুকবাজরা। হামলাকারীর হাতে একে-৪৭ রাইফেল ও গায়ে বোমা বাঁধা ভেস্ট পরা বলে খবর সোশ্যাল মিডিয়ায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই নাইটক্লাবের মধ্যে ব্যাপক গুলির আওয়াজ পাওয়া যায়।
ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে অরল্যান্ডো পুলিশ। তারা এলাকা ফাঁকা করার নির্দেশ দিয়েছে। ক্লাবের চারপাশ ঘিরে ফেলে পুলিসে। কম করে ৭০ জন পুলিস কর্মী ক্লাবটিকে হানাদের দখল মুক্ত করার কাজে লেগে রয়েছে। খবর, এখনও বেশ কয়েকজনকে আটকে রেখেছে হামলাকারীর দল। স্থানীয় সংবাদ চ্যানেলের খবর অনুসারে, কম বেশি ৩০ জনের গায়ে গুলি লেগেছে। মৃত ও আহতের সংখ্যা এখনও স্পষ্ট করতে পারেনি পুলিস। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।-
অরল্যান্ডোর নাইটক্লাবে হানা দিয়ে কমপক্ষে ২০ জনকে পণবন্দি করল বন্দুকবাজরা, আহত ৩০ জন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















