News Flash

  • Home
  • দেশ
  • অপহরণের পর সাত লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে গ্রেফতার ৩
Image

অপহরণের পর সাত লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে গ্রেফতার ৩

কলকাতা, ৩০ নভেম্বর (হি.স.) : যুবক অপহরণের অভিযোগ পেয়ে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করল পুলিশ। বুধবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। এখনও অধরা এক।

জানা গিয়েছে, বর্ধমানের ছোটনীলপুরের বাসিন্দা পূজা রজক দাসের বন্ধু রাজু সাঁই। বছর ছত্রিশের রাজু আউশগ্রামের বাসিন্দা। বুধবার পূজার বাড়িতে গিয়েছিলেন রাজু। সেখান থেকে বেরনোর পর শৈলেন নামে এক ব্যক্তি-সহ চারজন রাজুকে অপহরণ করে নিয়ে যায়। এর পর ফোন করে ৭ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় পূজার কাছে। সঙ্গে সঙ্গে বর্ধমান থানার দ্বারস্থ হন পূজা। গোটা বিষয়টি জানান।

তদন্তে নেমে পুলিশ অপহরণকারীদের নাম, পরিচয় জানতে পারে। শেখ মুলুক চাঁদ, সাবির আলম ও জামির শেখরা সকলেই বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। এরাই রাজু সাঁইকে অপহরণ করে বলে জানতে পারে পুলিশ।

গোপন সূত্রে তাদের ডেরার হদিশ নিয়ে সোলাপুকুর মসজিদের পাশে রেলের এক পরিত্যক্ত আবাসনে হানা দেয় পুলিশের বড় একটি দল। তখন রাত প্রায় ২টো। সেখানে শেখ মুলুক চাঁদ, সাবির আলম ও জামির শেখ সকলেই উপস্থিত ছিল। পুলিশ হাতেনাতে গ্রেফতার করে তাদের। উদ্ধার করা হয় রাজুকে। দুটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত হয়। নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত।

Releated Posts

নিট কেলেঙ্কারি ইস্যুতে ১৬ মে রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক মধ্যপ্রদেশ কংগ্রেসের

ভোপাল, ১৩ মে : নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আগামী ১৬ মে মধ্যপ্রদেশ জুড়ে…

ByByTaniya Chakraborty May 13, 2026

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ‘সত্যিটা জানাতে হবে’, ব্ল্যাক বক্সের তথ্য প্রকাশের দাবিতে নিহতদের পরিবার

আহমেদাবাদ, ১৩ মে : আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার এআই-১৭২ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা তদন্তের চূড়ান্ত রিপোর্ট…

ByByTaniya Chakraborty May 13, 2026

দুর্নীতির তদন্তে আর রাজ্যের অনুমতি লাগবে না সিবিআইয়ের, ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ১৩ মে : পশ্চিমবঙ্গে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করতে এবার আর রাজ্য সরকারের পূর্বানুমতির…

ByByTaniya Chakraborty May 13, 2026

ভবানীপুর আসন রাখলেন শুভেন্দু অধিকারী, ছাড়ছেন নন্দীগ্রাম

কলকাতা, ১৩ মে (আইএএনএস) : শুভেন্দু অধিকারী বুধবার পশ্চিমবিধানসভায় ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন। এর মধ্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top