News Flash

  • Home
  • Uncategorized
  • শরিকদের আপত্তি উড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে জোট বজায় রাখবে সিপিএম
Image

শরিকদের আপত্তি উড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে জোট বজায় রাখবে সিপিএম

CONGWESTBANGALCPIMকলকাতা, ১১ জুন৷৷ পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী কংগ্রেসের সাথে জোটের প্রশ্ণে শরিক দলগুলির আপত্তি উড়িয়ে দিল সিপিএম৷ তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস মোকাবিলায় কংগ্রেসের সাথে জোটেই সম্মতি সিপিএম রাজ্য কমিটির৷ দলের রাজ্য কমিটির বৈঠকে সব জেলাই একমত যে, রাজ্য জুড়ে শাসকদলের সন্ত্রাস মোকাবিলায় কংগ্রেসের সাথে জোট বজায় রাখার যথেষ্ট প্রয়োজন রয়েছে৷ শনিবার রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিনে রিপোর্ট পেশ করে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ঘোষণা দিয়েছেন জোট করেই রাজ্যে সন্ত্রাস মোকাবিলা করবে সিপিএম৷
সূত্রের খবর, সিপিএম রাজ্য কমিটির বৈঠকে অধিকাংশ জেলাই কংগ্রেসের সাথে জোটের পক্ষে মত দিয়েছে৷ কেবলমাত্র জলপাইগুড়ি, বর্ধমান ব্যতিক্রমী সুরে কথা বলেছে৷ তাদের বক্তব্য, ভোট মিটে যাওয়ার পর জোটের প্রয়োজনীয়তা আদৌ আছে কি না তা ভেবে দেখা উচিত৷ দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জোট বিরোধীদের স্পষ্ট জানিয়ে দেন ভোটের পরও জোটের দরকার রয়েছে৷ তাঁর দাবি, জোট হয়েছিল বলেই বামেদের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছিল৷ জোটের পক্ষে ভোটও পড়েছে প্রচুর৷ ফলে যারা জোটের পক্ষে ভোট দিয়েছেন এবং কাজ করেছেন তাদের জন্য সমস্ত আক্রমণের মোকাবিলা করতেই এখনও জোটের প্রয়োজনীয়তা রয়েছে৷
তবে, শুক্রবার বামফ্রন্টের শরিক দলগুলি জোটের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ণ তুলেছিল৷ সিপিএম বাদে অন্য শরিক দল জোটের বিরোধীতায় সরব হয়েছিল৷ তাদের বক্তব্য ভোট মিটে যাওয়ায় জোটের প্রয়োজনীয়তা অনেকাংশেই কমে গিয়েছে৷ এনিয়ে বিস্তারিত পর্যালোচনার প্রয়োজন রয়েছে৷ কিন্তু, আজ সিপিএম রাজ্য কমিটির বৈঠকে অধিকাংশ জেলা যেভাবে জোটের পক্ষে মত দিয়েছে তাতে সিপিএম শরিক দলগুলির জোটের পক্ষে আপত্তি উড়িয়ে দিতে সাহস পেয়েছে৷ তাতে আগামী দিনে কংগ্রেসের সাথে জোটের প্রশ্ণে বামফ্রন্টে চিড় ধরতে পারে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top