News Flash

  • Home
  • Uncategorized
  • পুরোহিত হত্যা, সাড়াশি অভিযানে বাংলাদেশে গ্রেপ্তার ৩৭ জঙ্গীসহ ৩,১৯২ জন
Image

পুরোহিত হত্যা, সাড়াশি অভিযানে বাংলাদেশে গ্রেপ্তার ৩৭ জঙ্গীসহ ৩,১৯২ জন

murderঢাকা, ১১ জুন৷৷ বাংলাদেশের পাবনায় পুরোহিত হত্যার ঘটনায় পুলিশ সাড়াশি অভিযান চালায়৷ শনিবার গ্রেপ্তার করা হয় ৩৭ জঙ্গীসহ ৩১৯২ জনকে৷
শুক্রবার ভোরে বাংলাদেশের পাবনা জেলায় পুরোহিতকে হত্যার দায় স্বীকার করল আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আইএসআইএস৷ জঙ্গী সংগঠনটির তরফে আরবি ভাষায় প্রচারিত এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়েছে, পাবনায় ঐ পুরোহিতকে খুন করেছে আইএসআইএস৷ বাংলাদেশে জঙ্গী সংগঠনটির এই নৃশংস গতিবিধি স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলছে ত্রিপুরা সহ সীমান্তবর্তী অন্য রাজ্যগুলিকেও৷
এদিকে, শুক্রবার রাত থেকেই জঙ্গী দমনে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে বাংলাদেশ সরকার৷ চবিবশ ঘন্টায় ৩৭ জঙ্গী সহ ৩ হাজার ১৯২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ শনিবার বাংলাদেশ পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে দেশব্যাপী সাড়াশি অভিযানে চবিবশ ঘন্টায় ৩৭জন জঙ্গী সহ ৩ হাজার ১৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ জঙ্গীদের মধ্যে ২৭ জন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের সদস্য ও ৭ জন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের সদস্য৷ বাকি ৩ জন অন্যান্য সংগঠনের বলে জানানো হয়েছে৷ এদিকে, এই চবিবশ ঘন্টায় একটি সুটার গান, ৫০০ গ্রাম গান পাওডার, ১৫টি হাতবোমা, ২১টি জেহাদি পুস্তক, ১৫টি ডায়রী এবং ৭৫৭টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে৷
উল্লেখ্য, শুক্রবার পাবনায় অনুকূল ঠাকুরের আশ্রমের পুরোহিত নিত্যরঞ্জন পান্ডেকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে জঙ্গীরা৷ শুক্রবার ভোরে প্রাতঃভ্রমণে বের হওয়ার পর তিনি খুন হন৷ শনিবার যে আশ্রমে নিত্যরঞ্জন থাকতেন সেখানে গিয়ে অন্য সন্ন্যাসীদের সাথে দেখা করেছেন রাজশাহীর ভারতীয় উপ দূতাবাসের সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্র৷ এদিকে, বাংলাদেশে সম্প্রতি ধর্মনিরপেক্ষ ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা উত্তরোত্তর বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক সংগঠন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top