News Flash

  • Home
  • Uncategorized
  • ছয় বিধায়ক সহ পিসিসি সভাপতিকে নোটিশ পাঠাতে অধ্যক্ষের নির্দেশ
Image

ছয় বিধায়ক সহ পিসিসি সভাপতিকে নোটিশ পাঠাতে অধ্যক্ষের নির্দেশ

R C Debnathনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ দলত্যাগী ছয় বিধায়কদের নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ৷ তিনি জানিয়েছেন, বিধানসভার সচিবকে ছয় দলত্যাগী বিধায়ক সুদীপ রায় বর্মণ, আশিসকুমার সাহা, দিবাচন্দ্র রাংখল, বিশ্ববন্ধু সেন, দিলীপ সরকার এবং প্রণয়জিৎ সিং রায়কে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি পিসিসি সভাপতি বীরজিৎ সিনহাকেও নোটিশ পাঠানো হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন৷
উল্লেখ্য, কংগ্রেসের ছয় বিধায়ক দল ছেড়ে মঙ্গলবার তৃণমূলে যোগ দিয়েছেন৷ ঐদিনই ছয় বিধায়কের তৃণমূলে যোগ দেওয়ার স্বাক্ষরপত্র অধ্যক্ষের হাতে তুলে দেন সুদীপ রায় বর্মণ৷ এদিকে, বিধায়ক বিশ্ববন্ধু সেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে অধ্যক্ষকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন পিসিসি সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা৷ এবিষয়ে অধ্যক্ষ মঙ্গলবার জানিয়েছিলেন, দলত্যাগী বিধায়ক এবং পিসিসি সভাপতিকে নোটিশ পাঠানো হবে৷ তাদের সাথে পৃথকভাবে কথা বলার পরই তিনি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন৷ সে মোতাবেক আজ বিধানসভার সচিবকে তিনি দলত্যাগী ছয় বিধায়ক এবং পিসিসি সভাপতিকে নোটিশ পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন৷ অধ্যক্ষ জানিয়েছেন, খুব শীঘ্রই বিধানসভার সচিব তাদের নোটিশ পাঠিয়ে দেবেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top