News Flash

  • Home
  • Uncategorized
  • সৌর বিদ্যুতায়নের নামে কোটি টাকা জলাঞ্জলী রাজ্যে
Image

সৌর বিদ্যুতায়নের নামে কোটি টাকা জলাঞ্জলী রাজ্যে

Solar Power System copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ সৌববিদ্যুৎ উৎপাদনের নামে অন্তত ১ কোটি ২০ লক্ষ টাকার জলাঞ্জলি হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ নতুন ও পুনঃনবীকরণ মন্ত্রক সৌরশক্তি ব্যবহার করে বিভিন্ন অফিস কাছারিতে বুিদ্যতের জন্য রাজ্য সরকারকে অর্থ বরাদ্দ করেছিল৷ কিন্তু সেই সৌরশক্তির যন্ত্রগুলি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে৷ কোন বিদ্যুৎ সৌরশক্তির মাধ্যমে উৎপাদন হচ্ছে না এবং রাজ্য সরকারের অফিস কাছারিতে ব্যবহারে আসছে না৷
সূত্রের খবর, ২০১৩-১৪ সালে নতুন ও পুনঃনবীকরণ মন্ত্রক রাজ্য সরকারকে রাজ্য সচিবালয়, সিটি সেন্টার, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয় এবং উজ্জ্বয়ন্ত প্যালেস মার্কেটে সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে যন্ত্রপাতি ক্রয় করতে ৩০ লক্ষ টাকা করে মোট ১ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ করেছিল৷ সে মোতাবেক সংশ্লিষ্ট দপ্তর ঐ চারটি স্থানে সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রপাতি বসিয়েছিল৷ কিন্তু একটাতেও কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন হয়নি৷ বরং দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় যন্ত্রপাতিগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে৷ ফলে, সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সে বিদ্যুৎ সরকারি কাজে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠেনি৷ সূত্রের খবর, সম্প্রতি স্মার্ট সিটির আওতায় পুনরায় সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য অর্থ মঞ্জুর করবে কেন্দ্রীয় সরকার৷ রাজ্য সরকার হাঁপানিয়াস্থিত বি আর আম্বেদকর হাসপাতালকে সোলার সিটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে৷ স্মার্ট সিটির আওতায় সে সোলার সিটির জন্য পুনরায় অর্থ বরাদ্দ করবে কেন্দ্রীয় সরকার৷ প্রশ্ণ উঠেছে, ইতিপূর্বে চারটি স্থানে সৌরশক্তি ব্যবহার করার জন্য অর্থ মঞ্জুর সত্ত্বেও তা কোন কাজে না লাগার পর, পুনরায় সোলার সিটির নাম করে যে অর্থ আসবে তার কতটা সদ্বব্যবহার হবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top