News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরপ্রদেশের গোরখপুরে ডিসিএম ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে মৃত ছয়
Image

উত্তরপ্রদেশের গোরখপুরে ডিসিএম ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে মৃত ছয়

গোরখপুর, ১০ নভেম্বর (হি.স.) : বৃহস্পতিবার গভীর রাতে উত্তরপ্রদেশের গোরখপুরে ডিসিএম ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ছয় জনের মৃত্যু হয়েছে। গোরখপুর-কুশিনগর মহাসড়কের জগদীশপুরের কাছে একটি দ্রুতগামী ডিসিএম ট্রাক বাসে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ছয় বাস যাত্রীর মৃত্যু হয়েছে এবং প্রায় ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর ডিসিএম ট্রাকের চালক ও সহকারী চালক পালিয়ে যায় ।

এইমস থানার পুলিশ আহতদের জেলা হাসপাতাল ও বিআরডি মেডিকেল কলেজে নিয়ে যায় । র্ঘটনার খবর পেয়ে এসপি সিটি ও অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সদর হাসপাতাল ও মেডিকেল কলেজের চিকিৎসকদেরও সঠিকভাবে চিকিৎসা করার পরামর্শ দেওয়া হয়েছে।
গোরখপুর থেকে পাদরাউনগামী এই বাসে ৫১ জন যাত্রী ছিলেন। যাত্রী ভর্তি পাদরাউনগামী বাসটি জগদীশপুরের মল্লপুরে পৌঁছলে বাসের চাকা পাংচার হয়ে যায়। চালক ও কন্ডাক্টর বাসটি রাস্তার ধারে দাঁড় করিয়ে অন্য বাস ডাকেন। ওই বাসে যাত্রীদের স্থানান্তর করা হচ্ছিল। কিছু যাত্রী বাসে উঠেও ছিলেন এবং কিছু যাত্রী দুই বাসের মাঝখানে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় একটি দ্রুতগামী ডিসিএম ট্রাক পেছন থেকে বাসটিকে ধাক্কা দিলে দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top