News Flash

  • Home
  • Uncategorized
  • সাতদিন পর বিশালগড়ে নিখোঁজ মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার গভীর জঙ্গলে
Image

সাতদিন পর বিশালগড়ে নিখোঁজ মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার গভীর জঙ্গলে

muder photoনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১ জুন৷৷ গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হয়ে যায় আড়ালিয়া খামারবাড়ি এলাকার সরকার পরিবারের গৃহবধূ জ্যোতি সরকরের মৃতদেহ মিলল গভীর জঙ্গলে৷ প্রায় সাতদিন ধরে খঁুজেও জ্যোতিকে পাওয়া যায়নি৷ বিভিন্ন সংবাদ মাধ্যমে জ্যোতি সরকারের নিখোঁজ হওয়ার খবর ছাপা হয়েছিল৷ পুলিশ প্রশাসন পর্যন্ত অনেক খোঁজাখঁুজি করে ব্যর্থ হয়৷ শেষ পর্যন্ত  নারী সমিতির নেত্রীরা বুধবার বেলা বারটায় বিশালগড় মহিলা থানায় ডেপুটেশান প্রদান করে জ্যোতি সরকারের তল্লাশির জন্য৷ বুধবার সন্ধ্যা ছয়টায় সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায়৷ বুধবার এলাকার কয়েকজন বন থেকে গরু আনতে গিয়ে জ্যোতি সরকারের দেহ বনের মধ্যে দেখতে পায়৷ জ্যোতি সরকারের  বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ঘন জঙ্গলের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ঘন জঙ্গলের মধ্যে জ্যোতির নিথর দেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়৷ যে জায়গায় জ্যোতির দেহ পড়ে রয়েছে সে জায়গায় দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পায়৷ এলাকাবাসীর বক্তব্য হল এই জায়গাতে এই গৃহবধূ কোনভাবেই যাওয়ার কথা নয়৷ সন্দেহের তীর স্বামীর দিকে৷ এলাকার বক্তব্য  হল জ্যোতি সরকার এলাকায় খুব শান্ত স্বভাবের ছিল৷ উনার দুটি ছেলে রয়েছে৷ এ দুটি সন্তান অঝোরে কান্নাকাটি করছে৷ খবর পেয়ে বিশালগড় থানার ওসি কান্তিলাল বৈদ্য এবং শিপ্রা পাল ঘটনাস্থলে হাজির হন৷ জঙ্গলের ভিতর দিয়ে থানা প্রশাসনকে ঐ জায়গায় যেতে প্রচন্ড বেগ পোহাতে হয়৷ রাস্তা থেকে জঙ্গলের লত সরিয়ে সরিয়ে ঐ জায়গাতে যেতে হয়েছে৷ এরপর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হন সিপাহিজলার জেলার এডিশনাল এসপি অমরজিৎ দেববর্মা৷ উনিও পায়ে হেঁটে ঘটনাস্থলে গিয়েছেন৷ পুলিশ ঐ জঙ্গল থেকে দেহ উদ্ধার করেছে৷ এলাকাবাসীর অভিযোগ হল সামান্য কথা কাটাকাটি নিয়ে এভাবে জ্যোতির নিখোঁজ হওয়াটা সন্দেহের উর্দ্ধে নয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ সংবাদ লেখা পর্যন্ত স্বামীর খোঁজ মেলেনি৷  জ্যোতি সরকারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে আড়ালিয়া খামারবাড়ি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজমান৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top