News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রায় ২.২৫ কোটি টাকা জরিমানা, মালদ্বীপে গ্রেফতার তামিলনাড়ুর জেলেদের মুক্তি চেয়ে দেশমন্ত্রীকে চিঠি স্ট্যালিনের
Image

প্রায় ২.২৫ কোটি টাকা জরিমানা, মালদ্বীপে গ্রেফতার তামিলনাড়ুর জেলেদের মুক্তি চেয়ে দেশমন্ত্রীকে চিঠি স্ট্যালিনের

চেন্নাই, ৭ নভেম্বর (হি.স.) : জলসীমায় প্রবেশের অভিযোগে গ্রেফতার ভারতীয় জেলেদের প্রায় ২.২৫ কোটি টাকা জরিমানা করেছে মালদ্বীপ । দরিদ্র জেলেদের মুক্তির দাবি জানিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকরকে চিঠি লিখেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। আটক ১২জন জেলের মুক্তির জন্য চিঠিতে জয়শংকরের জরুরি হস্তক্ষেপের অনুরোধ করেন স্ট্যালিন।

জানা গিয়েছে, ২২ অক্টোবর মালদ্বীপের জলসীমায় প্রবেশের অভিযোগে একটি ভারতীয় নৌকা আটক করে মালদ্বীপের কোস্টগার্ড। সেটিতে থাকা তামিলনাড়ুর ১২ জেলেকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে গত ১ নভেম্বর মাছ ধরার নৌকাটির পরিচালককে প্রায় ২.২৫ কোটি টাকা জরিমানা করেন মালদ্বীপের কর্তারা। ৩০ দিনের মধ্যে জরিমানার টাকা শোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবিষয়ে স্ট্যালিন সোমবার বিদেশমন্ত্রী এস জয়শংকরকে চিঠি দিয়েছেন। দ্রুত তামিলনাড়ুর ১২ জেলের মুক্তি চেয়েছেন তিনি। চিঠিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমি এই বিষয়ে আপনার জরুরি হস্তক্ষেপের জন্য অনুরোধ করছি। জেলেদের ওপর আরোপিত জরিমানা পরিশোধের ক্ষমতা দরিদ্র পরিবারগুলির নেই। এটা তাঁদের সাধ্যের বাইরে। জেলেদের মুক্তি নিশ্চিত করতে আপনার হস্তক্ষেপ চাই।”

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top