ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর।। অনেকটা শক্তিশালী প্রতিপক্ষ উত্তর প্রদেশের মুখোমুখি হবে ত্রিপুরা আগামীকাল। অনূর্ধ্ব-১৯ বালিকাদের টি-২০ ক্রিকেটে। রাঁচির ঝাড়খন্ডে ওভাল গ্রাউন্ডে হবে ম্যাচটি। পয়েন্ট তালিকায় উত্তর প্রদেশ কিন্তু অনেকটা উঁচুতে রয়েছে। একেবারে দ্বিতীয় শীর্ষে। তিন ম্যাচ খেলে দুটিতে জয়ের সুবাদে ৮ পয়েন্ট নিয়ে হরিয়ানার পরের স্থানে উত্তর প্রদেশ। এদিকে ত্রিপুরা শেষ দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। শুধুমাত্র অরুণাচল প্রদেশকে ছাপিয়ে। আজ, সোমবার হালকা প্র্যাকটিসের মধ্যে ছিল ত্রিপুরার ক্রিকেটাররা। একঝাঁক নতুন মুখ নিয়ে এবছর ত্রিপুরার দল গড়া। ফলে ক্রিকেটারদের সময় দিতে হবে সাফল্য পেতে মনে করছেন টিম ম্যানেমেন্ট। এখন শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন করা। ত্রিপুরার কোচ শ্রাবণী দেবনাথ মনে করছেন,”খুব ধীর গতিতে হলেও মেয়েরা উন্নতি করে চলছে। যার সুফল আগামীদিনে পাওয়া যাবেই”। উত্তর প্রদেশ ম্যাচ নিয়ে ত্রিপুরার কোচ মনে করেন, “নিঃসন্দেহে তাঁরা এগিয়ে। তবুও যে দলের ক্রিকেটাররা ২২ গজে নিজেদের মেলে ধরতে পারবে সেই দলই জয় পাবে। আশাকরি মেয়েরা উত্তর প্রদেশের বিরুদ্ধে হতাশ করবে না। সাফল্য পাওয়ার লক্ষ্যে চেষ্টা করে যাবে”। প্রসঙ্গত: আসরের প্রথম দুটি ম্যাচে শক্তিশালী হায়দরাবাদ এবং তামিলনাড়ুর বিরুদ্ধে পরাজিত হয়েছিলো ত্রিপুরা। তৃতীয় ম্যাচে অরুনাচল প্রদেশের বিরুদ্ধে ২৪ রানে জয় পেয়ে ত্রিপুরার মেয়েদের মনোবল কিছুটা হলেও বেড়েছে।

অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ : টানা জয়ের লক্ষ্যে ত্রিপুরা আজ ইউপি-র মুখোমুখি
Tags:
Releated Posts
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তান, সিরিয়া ও বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত
কুয়ালালামপুর, ২৮ মে (আইএএনএস): এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ চীন ২০২৭-এর বাছাই পর্বে ভারত অনূর্ধ্ব-২০ পুরুষ দলকে গ্রুপ ‘বি’-তে…
এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি পেলেন ভিনেশ ফোগাট, স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস): ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে এশিয়ান গেমস ২০২৬-এর নির্বাচনী ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দিল…
এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…
প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…


















