News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌১৯ মহিলা টি-‌২০ : টানা জয়ের লক্ষ্যে ত্রিপুরা আজ ইউপি-র মুখোমুখি
Image

অনূর্ধ্ব-‌১৯ মহিলা টি-‌২০ : টানা জয়ের লক্ষ্যে ত্রিপুরা আজ ইউপি-র মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর।। অনেকটা শক্তিশালী প্রতিপক্ষ উত্তর প্রদেশের মুখোমুখি হবে ত্রিপুরা আগামীকাল। অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের টি-‌২০ ক্রিকেটে। রাঁচির ঝাড়খন্ডে ওভাল গ্রাউন্ডে হবে ম্যাচটি। পয়েন্ট তালিকায় উত্তর প্রদেশ কিন্তু অনেকটা উঁচুতে রয়েছে। একেবারে দ্বিতীয় শীর্ষে। তিন ম্যাচ খেলে দুটিতে জয়ের সুবাদে ৮ পয়েন্ট নিয়ে হরিয়ানার পরের স্থানে উত্তর প্রদেশ। এদিকে ত্রিপুরা শেষ দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। শুধুমাত্র অরুণাচল প্রদেশকে ছাপিয়ে। আজ, সোমবার হালকা প্র্যাকটিসের মধ্যে ছিল ত্রিপুরার ক্রিকেটাররা। একঝাঁক নতুন মুখ নিয়ে এবছর ত্রিপুরার দল গড়া। ফলে ক্রিকেটারদের সময় দিতে হবে সাফল্য পেতে মনে করছেন টিম ম্যানেমেন্ট। এখন শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন করা। ত্রিপুরার কোচ শ্রাবণী দেবনাথ মনে করছেন,”খুব ধীর গতিতে হলেও মেয়েরা উন্নতি করে চলছে। যার সুফল আগামীদিনে পাওয়া যাবেই”। উত্তর প্রদেশ ম্যাচ নিয়ে ত্রিপুরার কোচ মনে করেন, “নিঃসন্দেহে তাঁরা এগিয়ে। তবুও যে দলের ক্রিকেটাররা ২২ গজে নিজেদের মেলে ধরতে পারবে সেই দলই জয় পাবে। আশাকরি মেয়েরা উত্তর প্রদেশের বিরুদ্ধে হতাশ করবে না। সাফল্য পাওয়ার লক্ষ্যে চেষ্টা করে যাবে”। প্রসঙ্গত:‌ আসরের প্রথম দুটি ম্যাচে শক্তিশালী হায়দরাবাদ এবং তামিলনাড়ুর বিরুদ্ধে পরাজিত হয়েছিলো ত্রিপুরা।‌‌‌ তৃতীয় ম্যাচে অরুনাচল প্রদেশের বিরুদ্ধে ২৪ রানে জয় পেয়ে ত্রিপুরার মেয়েদের মনোবল কিছুটা হলেও বেড়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top