News Flash

  • Home
  • দেশ
  • ৫-৭ নভেম্বর ভুজে বসছে সঙ্ঘের অখিল ভারতীয় কার্যকরী মন্ডলের বৈঠক, গুরুত্বপূর্ণ বিষয়ে হবে আলোচনা
Image

৫-৭ নভেম্বর ভুজে বসছে সঙ্ঘের অখিল ভারতীয় কার্যকরী মন্ডলের বৈঠক, গুরুত্বপূর্ণ বিষয়ে হবে আলোচনা

নাগপুর, ২৬ অক্টোবর (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)–এর তিনদিন ব্যাপী অখিল ভারতীয় কার্যকরী মন্ডলের বৈঠক এবার গুজরাটের ভুজে আয়োজিত হচ্ছে। ৫-৭ নভেম্বর এই বৈঠক চলবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে আরএসএস-এর অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর জানিয়েছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অখিল ভারতীয় কার্যকারী মন্ডলের (কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ) বার্ষিক সভা এই বছর গুজরাটের কচ্ছ অঞ্চলের ভুজে অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠক ৫, ৬ ও ৭ নভেম্বর আয়োজিত হবে।

এই বৈঠকে আরএসএস-এর সঙ্ঘচালক, কার্যবাহ, প্রান্ত প্রচারক এবং তাঁদের সহ-সঙ্ঘচালক, সহ-কার্যবাহ এবং সহ-প্রান্ত প্রচারকরা অংশগ্রহণ করবেন। এছাড়াও আরএসএস-এর সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাবগত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে এবং কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যরা উপস্থিত থাকবেন। অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর আরও জানিয়েছেন, সঙ্ঘের সাংগঠনিক কাজ পর্যালোচনা করার পাশাপাশি, গত সেপ্টেম্বর মাসে পুণে-তে অনুষ্ঠিত অখিল ভারতীয় সমন্বয় বৈঠকে উত্থাপিত বিষয়গুলি এবং সাম্প্রতিক সময়ে শ্রদ্ধেয় সরসঙ্ঘচালক মোহন ভাগবতজি-র বক্তব্যের উল্লেখযোগ্য বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনা হবে। এছাড়াও ২০২৪ সালের ২২ জানুয়ারি, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠান এবং সমগ্র দেশে সংগঠন সম্পর্কিত কর্মসূচিগুলি নিয়েও আলোচনা করা হবে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top