News Flash

  • Home
  • Uncategorized
  • বাইখোড়া পঞ্চায়েত অফিসে দুঃসাহসিক চুরি
Image

বাইখোড়া পঞ্চায়েত অফিসে দুঃসাহসিক চুরি

thief_by_beachrain-d47s4sbনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার বাইখোড়া পঞ্চায়েত অফিসে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল ঘরের তালা ভেঙ্গে একটি কম্পিউটার সেট নিয়ে গেছে৷
শান্তিরবাজারের বাইখোড়া পঞ্চায়েত অফিসে বৃহস্পতিবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল পঞ্চায়েত অফিসের দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে একটি কম্পিউটার সেট নিয়ে গেছে৷ পঞ্চায়েত সচিব সঞ্জয় মহাজন জানান, বৃহস্পতিবার ঠিকভাবেই অফিসঘরে তালা লাগিয়ে দিয়েছেন৷ শুক্রবার বেলা পৌনে দশটা নাগাদ জি আর এস কর্মী পঞ্চায়েত অফিসের তালা খুলতে এসে দেখেন দরজায় তালা নেই৷ সঙ্গে সঙ্গে বিষয়টি পঞ্চায়েত সচিবকে জানান৷ পঞ্চায়েত সচিব বিষয়টি বাইখোড়া থানার পুলিশকে জানান৷ এব্যাপারে এফআইআর করা হয়৷ পুলিশ গিয়ে তদন্ত করে জানতে পারে একটি কম্পিউটার সেট চুরি হয়ে গেছে৷ পঞ্চায়েত সচিব আরো জানান, একটি বিকল কম্পিউটার ছিল সেটি নেয়নি৷
যে কম্পিউটার সেটটি চুরি হয়ে গেছে সেটিতে পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ তথ্য ছিল৷ পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷ পঞ্চায়েত অফিসের তালা ভেঙ্গে কম্পিউটার সেট চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top