News Flash

  • Home
  • দিনের খবর
  • লক্ষ লক্ষ টাকার মদসহ দুই পাচারকারী গ্রেফতার
Image

লক্ষ লক্ষ টাকার মদসহ দুই পাচারকারী গ্রেফতার

গাজিয়াবাদ, ২৩ অক্টোবর (হি.স.) : উত্তরপ্রদেশের ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের টোল প্লাজা থেকে সোমবার দুই মদ পাচারকারীকে গ্রেফতার করল আবগারি দফতর। হরিয়ানা থেকে গাড়িতে করে বেআইনিভাবে ইংরেজি মদ নিয়ে আসছিল দুই ধৃত পাচারকারী। যেসব মদ উদ্ধার করা হয়েছে তার মূল্য লক্ষাধিক টাকা। এই মদ উত্তরপ্রদেশে সরবরাহ করার পরিকল্পনা ছিল ধৃতদের।

সোমবার জেলা আবগারি আধিকারিক রাকেশ কুমার সিং জানিয়েছেন, উত্তরপ্রদেশ সরকার এবং আবগারি কমিশনারের নির্দেশে পাচার করা মদ ধরতে একটি বিশেষ অভিযান চালানো হয়েছিল। তারপরই এরা পুলিশের জালে ধরা পড়ে। রবিবার রাত থেকে এই অভিযান শুরু করে আবগাড়ি দফতর। লক্ষ লক্ষ টাকার মদসহ আবগাড়ি দফতর অক্ষত জৈন ও আমান গুপ্তা নামক দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। অভিযুক্ত দুজনের বিরুদ্ধেই মুসৌরি থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

Releated Posts

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026

পশ্চিমবঙ্গে গ্রেফতার তৃণমূল নেতার ঘনিষ্ঠের বাড়ি থেকে ৪ কোটি টাকার সোনার গয়না উদ্ধার

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত জেলা…

ByByNews Desk Jun 23, 2026

তিরুভাল্লুরে অ্যামোনিয়া গ্যাস লিক: মৃত বেড়ে ৯, হাসপাতালে এখনও বহু শ্রমিক

চেন্নাই, ২৩ জুন (আইএএনএস): তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার পেরিয়াপালায়মের কাছে একটি বেসরকারি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ ও রফতানি কারখানায় অ্যামোনিয়া…

ByByNews Desk Jun 23, 2026

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

কলকাতা, ২২ জুন : দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top