নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): দিল্লির লক্ষ্মী নগরে, ললিতা পার্ক বাসস্ট্যান্ডে ভেঙে পড়ল একটি ফুটওভার ব্রিজের একাংশ। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় নীরজ নামে একজন ট্রেলারের চালককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেপরোয়াভাবে ট্রেলার চালানোর অভিযোগ আনা হয়েছে। নীরজের ট্রেলারের ধাক্কাতেই ভেঙে পড়ে ব্রিজের একাংশ। সোমবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, “লক্ষ্মী নগরে একটি ফুটওভার ব্রিজের একাংশ ভেঙে পড়েছে, নীচে আটকে পড়ে একটি ট্রেলার। রাত ১২.৩৪ মিনিট নাগাদ লক্ষ্মী নগর থানায় ফোন করে এ বিষয়ে জানানো হয়। ফোন পাওয়ার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, অক্ষরধাম মন্দিরের কাছে ক্রেন বোঝাই একটি বড় ট্রেলার, যেটি গীতা কলোনি পুস্তা রাস্তা দিয়ে দিল্লির বুরারিতে যাচ্ছিল। ১২.৩০ মিনিট নাগাদ ললিতা পার্ক ফুটওভার ব্রিজের নিচ দিয়ে ট্রেলারটি যাওয়ার সময় ক্রেনটি আটকে যায়। এতে সেতুর একাংশ সড়কে ভেঙে একপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। কোনও হতাহতের অথবা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। রাস্তা পরিষ্কার করা হয়েছে এবং যান চলাচল নির্বিঘ্নে চলছে। বেপরোয়া গাড়ি চালানোর একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং চালক নীরজকে গ্রেফতার করা হয়েছে।

দিল্লির লক্ষ্মী নগরে ভেঙে পড়ল ফুটওভার ব্রিজের একাংশ, ট্রেলারের চালক গ্রেফতার
Tags:
Releated Posts
দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত
কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…
মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…
যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার
চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…
পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যেও জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই, দাবি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরীর
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার ফলে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে অস্থিরতা দেখা দিলেও ভারত পরিস্থিতি…


















