News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির লক্ষ্মী নগরে ভেঙে পড়ল ফুটওভার ব্রিজের একাংশ, ট্রেলারের চালক গ্রেফতার
Image

দিল্লির লক্ষ্মী নগরে ভেঙে পড়ল ফুটওভার ব্রিজের একাংশ, ট্রেলারের চালক গ্রেফতার

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): দিল্লির লক্ষ্মী নগরে, ললিতা পার্ক বাসস্ট্যান্ডে ভেঙে পড়ল একটি ফুটওভার ব্রিজের একাংশ। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় নীরজ নামে একজন ট্রেলারের চালককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেপরোয়াভাবে ট্রেলার চালানোর অভিযোগ আনা হয়েছে। নীরজের ট্রেলারের ধাক্কাতেই ভেঙে পড়ে ব্রিজের একাংশ। সোমবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, “লক্ষ্মী নগরে একটি ফুটওভার ব্রিজের একাংশ ভেঙে পড়েছে, নীচে আটকে পড়ে একটি ট্রেলার। রাত ১২.৩৪ মিনিট নাগাদ লক্ষ্মী নগর থানায় ফোন করে এ বিষয়ে জানানো হয়। ফোন পাওয়ার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, অক্ষরধাম মন্দিরের কাছে ক্রেন বোঝাই একটি বড় ট্রেলার, যেটি গীতা কলোনি পুস্তা রাস্তা দিয়ে দিল্লির বুরারিতে যাচ্ছিল। ১২.৩০ মিনিট নাগাদ ললিতা পার্ক ফুটওভার ব্রিজের নিচ দিয়ে ট্রেলারটি যাওয়ার সময় ক্রেনটি আটকে যায়। এতে সেতুর একাংশ সড়কে ভেঙে একপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। কোনও হতাহতের অথবা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। রাস্তা পরিষ্কার করা হয়েছে এবং যান চলাচল নির্বিঘ্নে চলছে। বেপরোয়া গাড়ি চালানোর একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং চালক নীরজকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top