News Flash

  • Home
  • বিদেশ
  • অষ্টমীতে ঢাকেশ্বরী মন্দিরে শেখ হাসিনা, পুরোহিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
Image

অষ্টমীতে ঢাকেশ্বরী মন্দিরে শেখ হাসিনা, পুরোহিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়


ঢাকা, ২২ অক্টোবর, (হি.স.) : সম্প্রীতির আবহে জমে উঠেছে ঢাকার দুর্গাপুজো। অষ্টমীর দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অষ্টমীতে রীতি মেনে বাংলাদেশেও হয়েছে কুমারী পুজো। কুমারীদেরও আশীর্বাদ করেছেন প্রধানমন্ত্রী হাসিনা।

রবিবার ঢাকেশ্বরী মন্দিরে যাওয়া প্রধানমন্ত্রীকে নাচেগানে বরণ করে নেওয়া হয়। তাঁকে কাছে পেয়ে অত্যন্ত খুশি হন মণ্ডপে উপস্থিত সকলে। হাসিনা হিন্দুদের সবচেয়ে বড় উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। পুরোহিতদের সঙ্গে কথা বলে খোঁজ নেন পুজো ঠিকমতো চলছে কি না। কোনও সমস্যা হচ্ছে কি না, তাও জেনে নেন।

সূত্রের খবর, রবিবার প্রধানমন্ত্রী হাসিনা দেশের আরও কয়েকটি পুজোমণ্ডপ ঘুরে দেখবেন। পাঁচ দিনের পুজো শেষে তিনি সকলকে শুভেচ্ছা জানাবেন। এ বছর বাংলাদেশে আরও সমারোহে পালিত হচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। বেড়েছে পুজোমণ্ডপের সংখ্যাও। সেসব মণ্ডপের নিরাপত্তায় জোর দিয়েছে সরকার।গত কয়েক বছর ধরে বাংলাদেশে দুর্গাপুজো ঘিরে একাধিক সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর ঘটনা ঘটেছে। কুমিল্লা-সহ কয়েকটি জেলায় মূর্তি ভাঙচুর, ধর্মের অবমাননার মতো ঘটনায় গ্রেপ্তারও হয়েছে। এ বছর তাই গোড়া থেকেই সাবধানী প্রশাসন। তার ওপর সামনেই ভোট। আইনশৃঙ্খলা বজায় রাখাটা আবশ্যিক।

দুর্গাপুজোয় জঙ্গি হামলা নিয়ে গুজব ছড়ানোয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সাংবাদিক বৈঠক করে সকলকে আশ্বস্ত করেছেন। সেইসঙ্গে পুজোর কয়েকটা দিন মণ্ডপ, হিন্দুদের বাড়িঘরদোর পাহারার নির্দেশ দিয়েছেন। এসবের পর অষ্টমীর দিন প্রধানমন্ত্রী নিজে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে পুজোর খোঁজখবর নিলেন।

প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ সংশ্লিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

Releated Posts

ব্রাসেলসে স্টার্টআপ, উদ্ভাবন, সংযোগ ও গ্রিন শিপিংয়ে সহযোগিতা নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক জয়শঙ্করের

ব্রাসেলস, ১৫ জুলাই (আইএএনএস): ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে স্টার্টআপ, গবেষণা, উদ্ভাবন, সংযোগ ব্যবস্থা এবং পরিবেশবান্ধব নৌপরিবহণে (গ্রিন শিপিং)…

ByByNews Desk Jul 15, 2026

বন্দর, সামুদ্রিক সহযোগিতা, সেমিকন্ডাক্টর ও সরবরাহ শৃঙ্খলার ঝুঁকি হ্রাসে জোর, ভারত-বেলজিয়াম কৌশলগত সংলাপ

ব্রাসেলস, ১৫ জুলাই (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের মধ্যে বন্দর, সামুদ্রিক সহযোগিতা, সেমিকন্ডাক্টর এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলার ঝুঁকি হ্রাস…

ByByNews Desk Jul 15, 2026

হরমুজ প্রণালীতে ২০% টোলের প্রস্তাব থেকে সরে এলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৪ জুলাই : হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ টোল আরোপের প্রস্তাব থেকে সরে…

ByBySandeep Biswas Jul 14, 2026

তিনি বিশ্বের সেরা আইনজীবীদের নিয়ে আসুন: শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে স্বাগত জানাল বাংলাদেশ

ঢাকা, ১৪ জুলাই : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রধান…

ByBySandeep Biswas Jul 14, 2026
Scroll to Top