News Flash

  • Home
  • বিদেশ
  • নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উত্তর ভারত
Image

নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উত্তর ভারত


নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): দুর্গাষ্টমীতে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত। রবিবার সাতসকালে ভূমিকম্প অনুভূত হল উত্তর প্রদেশ, বিহার ও দিল্লি এনসিআরে। নেপালে কম্পনের জেরে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় পড়েছে তার প্রভাব। তবে এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রবিবার সকাল ৭টা ২৪ মিনিট নাগাদ কেঁপে ওঠে নেপালের রাজধানী কাঠমান্ডু। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর ছিল কম্পনের উৎসস্থল। উল্লেখ্য়, কম্পনের এপিসেন্টারকে উল্লেখ করে এক্স হ্যান্ডেলে একটি ছবিও পোস্টও করেছে এই সংস্থা।

নেপাল প্রশাসন সূত্রে খবর, এদিন বাগমতি ও গণ্ডকি প্রদেশে ভালোই কম্পন অনুভূত হয়েছে। এই দু’টি জায়গায় প্রাণহানির আশঙ্কা থাকছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল কাঠমান্ডুর ধান্দিং এলাকা বলে জানা গিয়েছে।

Releated Posts

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top