News Flash

  • Home
  • Uncategorized
  • নিষ্প্রদীপ বিস্তীর্ণ এলাকা, বিশালগড়ে পথ অবরোধ
Image

নিষ্প্রদীপ বিস্তীর্ণ এলাকা, বিশালগড়ে পথ অবরোধ

electricity lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ বিদ্যুৎ সরবরাহ স্বচ্ছল রাখার দাবিতে শুক্রবার সকালে বিশালগড় বক্সনগর সড়ক অবরোধ করে রাখলেন গত ছয়দিন যাবৎ বিদ্যুৎহীন কড়ইমুড়ার ক্ষুব্ধ এলাকাবাসী৷ ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ একাধিকবার জানানো সত্ত্বেও বিদ্যুৎ দপ্তরের নির্লিপ্ত ভূমিকায় প্রতিবাদ জানাতেই এই সড়ক অবরোধ৷ এদিন সকাল সাড়ে নয়টা থেকে ১১ টা পর্যন্ত চলে সড়ক অবরোধ৷
সড়ক অবরোধ প্রতিবাদের মোক্ষম হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে বিশালগড়ে৷ পানীয় জল সরবরাহ, সড়ক সংস্কার অপরাধীদের গ্রেপ্তার যে কোন অধিকার রক্ষার দাবিতে বিশালগড় এলাকার মানুষজন ঐক্যবদ্ধভাবে সড়ক অবরোধে নেমে পড়েন৷ শুক্রবারও বিদ্যুৎ সরবরাহ স্বচ্ছল রাখার দাবিতে বিশালগড় বক্সনগর সড়ক অবরোধ করেন কড়ইমুড়া এলাকার জনসাধারণ৷ জনসাধারণের অভিযোগ গত ছয়দিন যাবৎ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ নেই৷ বিদ্যুতের এই বেহাল পরিষেবার কথা শাসকদলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরেও জানানো হয়৷ কিন্তু নেতৃত্ব ও স্থানীয় বিদ্যুৎ অফিস সংশ্লিষ্ট ব্যাপারটি নিয়ে উদাসীন ভূমিকা পালন করে চলেছেন৷ বিদ্যুতের অভাবে ছাত্রছাত্রীদের বিদ্যাশিক্ষায় যেমন অসুবিধা হচ্ছে তেমনি শিশুও অসুস্থ রোগীরাও সমস্যায় পড়েছেন৷ এদিন কড়ইমুড়া এলাকাবাসী জানান, পুরনো ট্রান্সফরমার দিয়েই সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহিত হচ্ছে৷ ট্রান্সফরমার পুরানো হওয়ায় ঘন ঘন নষ্ট হয়ে যাচ্ছে৷ ফলে শেডিং যন্ত্রণায় ভুগছেন এলাকাবাসী৷
এদিন সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় এই পথ অবরোধ৷ বেলা ১১টা পর্যন্ত এই অবরোধ চলে৷ সড়ক অবরোধের ফলে বিশালগড় বক্সনগর সড়কের সংশ্লিষ্ট এলাকার দুই দিকেই বহু যানবাহন আটকে পড়ে৷ প্রায় দেড় ঘন্টা পথ অবরোধ চললেও প্রশাসন বা বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা একটি বারের জন্যও সংশ্লিষ্ট স্থানে গিয়ে জনসাধারণের সমস্যা শোনার প্রয়োজনীয়তা অনুভব করেননি বলেও জানা গেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top