News Flash

  • Home
  • বিদেশ
  • বাইডেন ফিরলেন আমেরিকায়, ঋষি সুনক পৌঁছলেন ইজরায়েলের তেল আভিভে
Image

বাইডেন ফিরলেন আমেরিকায়, ঋষি সুনক পৌঁছলেন ইজরায়েলের তেল আভিভে


তেল আভিভ, ১৯ অক্টোবর (হি.স.): ইজরায়েল সফর শেষে আমেরিকায় ফিরে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এবার ইজরায়েলে এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। বৃহস্পতিবারই তেল আভিভে পৌঁছেছেন ঋষি। জো বাইডেনের ইজরায়েল সফরের পরের দিনই সে দেশে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। বৃহস্পতিবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসার কথা সুনকের।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বৈঠক করতে পারেন ইজরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের সঙ্গেও। গত সপ্তাহেই ইজরায়েল সফরে গিয়েছিলেন ব্রিটিশ বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি। অল্প কয়েক দিনের মধ্যেই তাঁর মিশর, তুরস্ক এবং কাতারে যাওয়ার কথা। হামাস-ইজরায়েল চলতি সংঘাতে সমাধানসূত্র খুঁজতেই এই তৎপরতা বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়েলে প্যালেস্তিনীয় সশস্ত্র সংগঠন হামাস হামলা চালানোর পর তার নিন্দা করেছিলেন সুনক। আবার মঙ্গলবার গাজার একটি হাসপাতাল রকেট হামলায় ধ্বংস হওয়ার পর, তারও নিন্দা করেন তিনি।

Releated Posts

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top