News Flash

  • Home
  • Uncategorized
  • দৃষ্টিহীনদের দাবি পূরণে রাজ্য সরকারের বিরুদ্ধে তালবাহনার অভিযোগ
Image

দৃষ্টিহীনদের দাবি পূরণে রাজ্য সরকারের বিরুদ্ধে তালবাহনার অভিযোগ

Blind Commনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ দৃষ্টিহীনদের দাবি পূরণে রাজ্য সরকার দীর্ঘ তালবাহনা করে চলেছে বলে গুরুতর অভিযোগ করেছে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি৷  স্পেশাল ড্রাইভের মাধ্যমে দৃষ্টিহীনদের নিয়োগের কথা থাকলেও নিয়োগ করা হচ্ছে না৷ ইন্টারভিউ নিয়েও দৃষ্টিহীনদের নিয়োগপত্র দেওয়া হয়নি৷ এসব বিষয় নিয়ে ব্লাইন্ড কমিটি বহুবার দপ্তর অধিকর্তা এবং মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে৷ দাবি সনদ পেশ করা হয়েছে৷ প্রতিশ্রুতি ছাড়া বাস্তবে কোন ফল হয়নি৷ সে কারণেই অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি বার দফা দাবিতে আান্দোলনে সামিল হয়েছে৷ এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকর্তার অফিস  ঘেরাও করা হয়৷ দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য বিশেষ উদ্যোগের মাধ্যমে প্রতিবছর নিয়োগ প্রক্রিয়া চালু রাখতে হবে৷ সংরক্ষণ প্রথা সুনিশ্চিত করতে হবে৷ সকল অংশের বেকার দৃষ্টিহীন প্রতিবন্ধীদের অবিলম্বে বিপিএল কার্ড প্রদান করতে হবে৷ ভূমিহীন ও গৃহহীন দৃষ্টিহীন প্রতিবন্ধীদের ভূমির বন্দোবস্ত ও গৃহ নির্মাণ করে দিতে হবে৷ দৃষ্টিহীন প্রতিবন্ধীদের সম্পূর্ণভাবে কর মুকুব করতে হবে৷ দৃষ্টিহীন বেকার প্রতিবন্ধীদের মাসিক ভাতা নূ্যনতম তিন হাজার টাকা করতে হবে প্রভৃতি৷ সংগঠনের নেতৃবৃন্দ জানান, অবিলম্বে এসব দাবি  পূরণ না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন৷ অবশ্য দপ্তর অধিকর্তা দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের তরফে জানানো হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top