News Flash

  • Home
  • বিদেশ
  • ‘অপারেশন অজয়’-এর জয়জয়কার; ইজরায়েল থেকে উড়ে এল পঞ্চম বিমান, ফিরলেন ২৮৬ জন
Image

‘অপারেশন অজয়’-এর জয়জয়কার; ইজরায়েল থেকে উড়ে এল পঞ্চম বিমান, ফিরলেন ২৮৬ জন

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): ‘অপারেশন অজয়’-এর অধীনে ইজরায়েল থেকে পঞ্চম উড়ানটি ১৮ জন নেপালি নাগরিক-সহ মোট ২৮৬ জন যাত্রী নিয়ে ফিরে এসেছে। মঙ্গলবার রাতে নতুন দিল্লি এসে পৌঁছয় পঞ্চম বিমানটি, এক্স মাধ্যমে এমনটাই জানান বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নেপালি নাগরিক-সহ মোট ২৮৬ জন যাত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান।

ইজরায়েল থেকে ফিরে আসা রমেশ নামে এক ভারতীয় নাগরিক বলেছেন, “আমরা ইজরায়েল থেকে ফিরে এসেছি। ভারতীয় দূতাবাসের দেওয়া সুযোগ-সুবিধা খুবই ভালো ছিল। আমরা ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে অনেক সাহায্য পেয়েছি।” অম্বিকা নামে এক নেপালি নাগরিক বলেছেন, “ইজরায়েলের পরিস্থিতি ভয়ানক। আমরা ভয় পেয়েছিলাম, সেখানে বিস্ফোরণ হচ্ছে। আমাদের ফিরিয়ে আনার জন্য আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাতে চাই। বেশ কিছু নেপালি নাগরিক এখনও ইজরায়েলে আটকে রয়েছেন।”

Releated Posts

ভারত এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্র: নিউজিল্যান্ডের সাংসদ ফিল টুইফোর্ড

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি এবং এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্রে পরিণত…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে: বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অন্যতম উচ্চমানের বাণিজ্য চুক্তি। এর…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত আত্মবিশ্বাসী ও দ্রুত উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে: নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী

অকল্যান্ড, ১০ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের অর্থনৈতিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের বাণিজ্য…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

আফগান জনগণের কল্যাণ ও উন্নয়নে ভারতের সমর্থন অব্যাহত থাকবে: যৌথ বৈঠকে পুনর্ব্যক্ত নয়াদিল্লির

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বৃহস্পতিবার নয়াদিল্লিতে যৌথ কমিটির (জয়েন্ট…

ByByNews Desk Jul 9, 2026
Scroll to Top