News Flash

  • Home
  • বিদেশ
  • যুদ্ধের ছবি তুলতে গিয়ে মৃত্যু হল রয়টার্সের সাংবাদিক
Image

যুদ্ধের ছবি তুলতে গিয়ে মৃত্যু হল রয়টার্সের সাংবাদিক

লেবানন, ১৪ অক্টোবর(হি.স.): যুদ্ধের ছবি তুলতে গিয়ে লেবাননে মৃত্যু হল রয়টার্সের এক সাংবাদিকের, জখম হলেন আরও ছয় সাংবাদিক। মৃত সাংবাদিকের নাম ইসাম আবদুল্লাহ। ভিডিয়ো সাংবাদিক হিসেবে নিযুক্ত ছিলেন রয়টার্সে। অন্যদিকে রয়টার্সের আরও দুই সাংবাদিক, আলজজিরার ২ সাংবাদিক সহ মোট ৬ সাংবাদিকও এই হামলায় জখম হয়েছেন বলে জানা গেছে।

বলা হচ্ছে, ইজরায়েলের দিক থেকে একটি মিসাইল নিক্ষেপ করা হয়েছিল, তাতেই মৃত্যু হয়েছে ইসাম আব্দাল্লা নামে ওই সাংবাদিকের। ওই সংবাদংস্থার আরও দুই সাংবাদিক আহত হয়েছেন। সংবাদসংস্থার তরফ থেকে জানানো হয়েছে, লাইভ ভিডিয়ো সম্প্রচার চলছিল সেই সময়, ক্যামেরার পিছনে ছিলেন ওই সাংবাদিক।

ইজরায়েলের একেবারে সীমান্ত ঘেঁষে থাকা দক্ষিণ লেবাননের আলমা আল-সাহাব থেকে কাজ করছিলেন ওই সাংবাদিক। ছিলেন অন্যান্য সংবাদমাধ্যমের সাংবাদিকরাও। সেখানেই আচমকা মিসাইল এসে পড়ে। এই ঘটনার দায় ইজরায়েলের ওপরেই চাপিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাটি। ইজরায়েলের তরফ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

রাষ্ট্রসঙ্ঘে ইজরায়েলের প্রতিনিধি গিলাড এর্দান শুক্রবার এই প্রসঙ্গে বলেন, “আমরা কখনও কোনও সাংবাদিককে মারতে চাই না। কিন্তু এটা যুদ্ধ পরিস্থিতি। এখানে এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে।”

সংবাদসংস্থা রয়টার্স ওই সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। রয়টার্স জানিয়েছে লাইভ ভিডিয়ো সিগন্যাল দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন ইসাম আব্দাল্লা। একটি পাহাড়ের পাশে বসানো ছিল ক্যামেরা। আচমকা তাতে বিস্ফোরণের শব্দ শোনা যায়, ক্যামেরা কেঁপে ওঠে। তারপর দেখা যায় প্রবল ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারপাশ আর তার মধ্যে থেকে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ। ওই সংস্থারই আরও দুই সাংবাদিক থায়ের আল সুদানি ও মাহের নাজেও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা সাংবাদিক মাহের নাজে জানিয়েছেন, মিসাইল হানার ছবি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিল সংবাদমাধ্যমগুলি। আর একটি নীচু পাথরের ওপর তখন বসেছিলেন ইসাম। আচমকা মিসাইলের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর আরও একটি মিসাইল আঘাত করে ওই সাংবাদিকদেরই গাড়িতে। তবে ওই মিসাইল ইজরায়েল নিক্ষেপ করেছিল কি না, সে ব্যাপারে নিশ্চিত নয় সংবাদসংস্থা।

Releated Posts

ভারত এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্র: নিউজিল্যান্ডের সাংসদ ফিল টুইফোর্ড

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি এবং এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্রে পরিণত…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে: বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অন্যতম উচ্চমানের বাণিজ্য চুক্তি। এর…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত আত্মবিশ্বাসী ও দ্রুত উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে: নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী

অকল্যান্ড, ১০ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের অর্থনৈতিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের বাণিজ্য…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

আফগান জনগণের কল্যাণ ও উন্নয়নে ভারতের সমর্থন অব্যাহত থাকবে: যৌথ বৈঠকে পুনর্ব্যক্ত নয়াদিল্লির

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বৃহস্পতিবার নয়াদিল্লিতে যৌথ কমিটির (জয়েন্ট…

ByByNews Desk Jul 9, 2026
Scroll to Top