News Flash

  • Home
  • প্রধান খবর
  • নির্মলা সীতারমনের সভাপতিত্বে জিএসটি কাউন্সিলের ৫২-তম বৈঠক শুরু
Image

নির্মলা সীতারমনের সভাপতিত্বে জিএসটি কাউন্সিলের ৫২-তম বৈঠক শুরু

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স) : জিএসটি কাউন্সিলের ৫২-তম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বৈঠকে সভাপতিত্ব করছেন। শনিবার নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কাউন্সিলের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। সোশ্যাল মিডিয়া এক্স-এর মাধ্যমে পোস্ট করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের এই বৈঠকের তথ্যটি জানিয়েছে। এই বৈঠকে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত রয়েছেন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীরা। এছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারের ঊর্ধতন আধিকারিকরাও উপস্থিত রয়েছেন। বৈঠকটি নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে শুরু হয়েছে শনিবার সকাল ১০টায়। করের হার, নীতি পরিবর্তন, প্রশাসনিক সমস্যাগুলি সহ জিএসটি সংক্রান্ত নানা বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এই বৈঠকে।

জিএসটি কাউন্সিলের ৫২ তম বৈঠকের উদ্দেশ্য হল, ভারতীয় কর ব্যবস্থার জটিল সমস্যাগুলি নিয়ে আলোচনা করা এবং সমাধানগুলি খুঁজে বের করা। শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকের আগে, দিল্লির অর্থমন্ত্রী আতিশি অনলাইন গেমিং শিল্পের উপর ২৮ শতাংশ ট্যাক্স আরোপের বিষয়ে কেন্দ্রের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, কোসিলের কোম্পানিগুলির উপর কর ফাঁকির নোটিশ প্রত্যাহার করার কথা কেন্দ্রীয় সরকারের বিবেচনা করা উচিত। আতিশি আরও জানান, দিল্লি সরকারের বিরোধিতা সত্ত্বেও, অনলাইন গেমিং শিল্পে ২৮ শতাংশ কর আরোপ করা হয়েছিল।এই কর আরোপ করার আগেও,জিএসটি কাউন্সিল গত ছয় বছরে অনলাইন গেমিং শিল্পে ১.৫ লক্ষ কোটি টাকার কর ফাঁকির নোটিশ পাঠিয়েছে।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top